রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬
১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয় সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ। শাহজাদপুর সরকারি কলেজের পশ্চিম পাশে একটি মসজিদ আছে যা শাহজাদপুর সরকারি কলেজ মসজিদ নামেই চেনে। তৎকালীন ধর্ম প্রতিমন্ত্রী আঃ মান্নান শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করে ৫০হাজার টাকা অনুদান দেন। মসজিদের সামনের বড় করে লেখা আছে 'শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদে'  উক্ত কলেজের ছাত্র শিক্ষক সহ শাহজাদপুরের দ্বারিয়াপুর, মনিরামপুর বাজারের ব্যাবসায়ীসহ আশপাশের মুসল্লিরা নামাজ আদায় করে আসছেন। মসজিদটি যে জায়গায় নির্মিত হয়েছে পুর্বে তা সরকারি সম্পত্তি ছিলো। শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদ সম্পূর্ণরূপে দ্বারিয়াপুর মৌজার আর এস ১০৬২৮ ও ১০৬২৪ দাগের উপর অবস্থিত। দ্বারিয়াপুর মৌজার ১০৬২৮ দাগের মধ্য হইতে. ২৫ একর ভূমি শাহজাদপুর সরকারি কলেজকে দীর্ঘমেয়াদি লিজ দেয় সরকার। অপরদিকে শাহজাদপুর মারকাজ মসজিদকে ১২/০৫/২০০৮ ইংতারিখে শাহজাদপুর সাব-রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রিযুক্ত ৩২৯১/২০০৮ লিজ চুক্তির মাধ্যমে. ৩৩ একর জমি দীর্ঘ মেয়াদী লিজ চুক্তিপত্রের মাধ্যমে জমির লিজ দেয় সরকার। ঐ লিজ চুক্তিপত্র সংশোধন করে ১০৬২৮ দাগে.১৬৫০ একর সহ মোট.০৩৩ একর জমি দাবী করে সিরাজগঞ্জের ২য় যুগ্ন জেলা জজ আদালতে অপর প্রকার ৩৫/২০১০ নং মামলা শাহজাদপুর মার্কাজ মসজিদ এর সভাপতি বাদি হয়ে আদালতে দায়ের করেছিলেন। আদালত শাহজাদপুরে স্থানান্তরের পর মামলার পুনঃনম্বর হয় অপর প্রকার ২২৯/২০১৭ । মামলার ১নম্বর বিবাদী করা হয়েছে জেলা প্রশাসক সিরাজগঞ্জকে ২নং বিবাদি করা হয়েছে শাহজাদপুর সরকারি কলেজের অধ্যক্ষকে। মামলাটি প্রায় দশবছর চলার চলার পর বাদী-বিবাদীর উভয়পক্ষের সাক্ষী ও যুক্তিতর্ক শেষ হওয়ায় শাহজাদপুর যুগ্ন দায়রা জজ আদালতের বিচারক ১৯ আগষ্ট বুধবার রায় প্রকাশের জন্য দিন ধার্য করেছে। শাহজাদপুর কোর্টের এজিপি এ্যাডভোকেট মোঃ আব্দুল আজিজ (জেলহক) এ তথ্য নিশ্চিত করেছেন। নালিশী সম্পত্তির উপর শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদ থাকায় এটি একটি আলোচিত মামলা। রায় প্রকাশের মাধ্যমে অবসান হবে সকল আলোচনা সমালোচনা।  

সম্পর্কিত সংবাদ

কুড়িগ্রামে ২কেজি ৫'শ গ্রাম গাঁজাসহ মা-মেয়ে আটক

অপরাধ

কুড়িগ্রামে ২কেজি ৫'শ গ্রাম গাঁজাসহ মা-মেয়ে আটক

  • কুড়িগ্রামের  নাগেশ্বরীতে ২কেজি ৫০০গ্রাম গাঁজাসহ সোনাভান বেগম(৪৫) ও তার তালাকপ্রাপ্ত মেয়ে আশা বেগম(২৫) কে আট...

করোনায় মৃত ব্যক্তির দাফন করতে তৈরি পাবনা জেলা যুবলীগ

রাজনীতি

করোনায় মৃত ব্যক্তির দাফন করতে তৈরি পাবনা জেলা যুবলীগ

মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মৃত্যুবরণ করলে পরিবার চাইলে বিনা খরচে তার দাফনের ব্যবস্থা করবে পাবনা জেলা যুবলীগ।...

শাহজাদপুরে প্রতিপক্ষের হামলার ভয়ে শতাধিক পরিবার ২ মাস ধরে এলাকাছাড়া

অপরাধ

শাহজাদপুরে প্রতিপক্ষের হামলার ভয়ে শতাধিক পরিবার ২ মাস ধরে এলাকাছাড়া

নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের বাতিয়া গ্রামে প্রতিপক্ষের হামলার ভয়ে ২ মা...

কাজীপুরে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা

কাজীপুরে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা

সিরাজগঞ্জ প্রতিনিধি :-সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ শূণ্য ঘোষণা করা হয়েছে। কাজী...

শাহজাদপুরে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ

শাহজাদপুরে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ

শাহজাদপুরের এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। অভিযুক্ত ধর্ষক ও তার আত্মীয়-স্বজন প্রভাবশালী হওয়ায় থানায় মামলা করেও বিচা...

কামারখন্দে তরুণদের ধানকাঁটা মজুরির টাকায় করোনায় কর্মহীন দরিদ্রদের দেওয়া হবে ঈদ সামগ্রী

কামারখন্দ

কামারখন্দে তরুণদের ধানকাঁটা মজুরির টাকায় করোনায় কর্মহীন দরিদ্রদের দেওয়া হবে ঈদ সামগ্রী

নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাস প্রতিরোধে চলমান লকডাউনে কর্মহীন হয়েপড়া হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী তুলে দিতে সিরাজগঞ্জের...