বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
শামছুর রহমান শিশির : সিরাজগঞ্জ-২ সদর আসনের জাতীয় সংসদ সদস্য ও সিরাজগঞ্জ জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি বলেছেন, 'তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত নিশ্চিত করতে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে ওয়ার্ড কমিটি, ইউনিয়ন কমিটি, পৌর কমিটি গঠন করে উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের মাধ্যমে দলীয় গঠনতন্ত্র অনুসারে পূর্ণাঙ্গ উপজেলা কমিটি গঠন করতে হবে। একইভাবে উপজেলা ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগসহ সকল সহযোগি সংগঠনেরও সম্মেলনের মাধ্যমে ইউনিয়ন ও উপজেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে।' শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত যৌথ বর্ধিত সভা ও ইফতার মাহফিলের প্রধান বক্তা ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি আরও বলেন, 'কোন সন্ত্রাস চাঁদাবাজ যেনো দলে ঢুকতে না পারে সেজন্য দলীয় নেতাকর্মীদের সর্তক থাকতে হবে। এছাড় সিরাজগঞ্জ জেলাকে মাদক, চাঁদাবাজ, সন্ত্রাস, ও বাল্যবিবাহ মুক্ত করতে দলীয় নেতাকর্মীসহ জেলার সাধারণ জনগণকে এগিয়ে আসতে হবে। সকলের সহযোগীতা আর প্রচেষ্টায় সিরাজগঞ্জ জেলাকে সম্পূর্ণ অপরাধ মুক্ত জেলা হিসেবে অচিরেই ঘোষণা করা হবে। এই জেলার যতোগুলো উপজেলা রয়েছে কোথায়ও যেনো মাদকের চিহৃ না পাওয়া যায়। দেশের মানুষ যেনো বুঝতে পারে এ জেলা মাদকমুক্ত একটি জেলা। এ লক্ষ্য বাস্তবায়নে সকল শ্রেণিপেশার মানুষকে এগিয়ে আসতে হবে।' উক্ত যৌথ বর্ধিত সভায় সভাপতিত্ব করেন, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক শিল্প-উপমন্ত্রী স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন। সভাপতির বক্তব্যে আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন এমপি বলেন,' প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়-বাংলাদেশ স্থাপন ও চালু করাসহ বহুমূখী উন্নয়ন করায় শাহজাদপুরকে আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে দাঁড় করাতে আমরা সক্ষম হয়েছি। এখানে আর বিন্দুমাত্র বিএনপি'র লেশ নেই। নেতৃত্ব শূণ্য হয়ে গেছে শাহজাদপুরের বিএনপি। উন্নয়নের কারণেই চিরদিন শাহজাদপুর আসন নৌকার দখলে থাকবে।' এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম খান, আবু ইউসুফ সূর্য্য, এ্যাডভোকেট বিমল কুমার দাস, মোস্তফা কামাল, আলহাজ্ব ইসহাক আলী, সিরাজগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, জেলা পৌর আওয়ামী লীগের সভাপতি ও প্যানেল মেয়র হেলাল উদ্দিন, মিল্কভিটার ভাইস চেয়ারম্যান, স্পেশাল পিপি (নারী ও শিশু), জেলা আ.লীগের অন্যতম সদস্য, উপজেলা আ.লীগের আইন বিষয়ক সম্পাদক ও শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের আসন্ন সন্মেলনের সাধারণ সম্পাদক পদপ্রার্থী এ্যাড. শেখ মোঃ আব্দুল হামিদ লাবলু, কৈজুরী ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা যুবলীগের আহবায়ক আশিকুল হক দিনারসহ দলীয় নেতৃবৃন্দ। এ যৌথ বর্ধিত সভা পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম বাবলা। সভা শেষে স্থানীয় রবীন্দ্র কাছারিবাড়ি মিলনায়তনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

ধর্ম

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

আগামীকাল (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়ায় ইয়ামেন শাহাজাদা হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি...

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

জাতীয়

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

এ সময় প্রধান উপদেষ্টা বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের কাছ থেকে প্রাপ্ত সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে যেগুলো এখনই বাস্তবায়ন...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

শাহজাদপুর

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

২৫ বৈশাখ ১৪৩২ (৮ মে ২০২৫ ) বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে

উল্লাপাড়ায় এইচ টি ইমামের প্রথম জানাজা অনুষ্ঠিত

রাজনীতি

উল্লাপাড়ায় এইচ টি ইমামের প্রথম জানাজা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের প্রথম জানাজা সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পত...

কথা বলবে আপনার কম্পিউটার!

তথ্য-প্রযুক্তি

কথা বলবে আপনার কম্পিউটার!

শাহজাদপুর সংবাদ ডটকমঃ হ্যাঁ ঘটনা সত্যি আপনি যা লিখবেন তা আপনার কম্পিউটার আপানকে পড়ে শোনাবে। একেবারে শুদ্ধ উচ্চারণে লাইন...