শাহজাদপুর সংবাদ ডটকম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চকচকে ধাতুর তৈরি রাধা-কৃষ্ণের মূর্তি স্বর্ণের বলে মোটা অঙ্কের টাকা হাতানোর পাঁয়তারা করা সঙ্ঘবদ্ধ একটি চক্রের সন্ধান পেয়েছে চুয়াডাঙ্গা গোয়েন্দা পুলিশ। ক্রেতা সেজে মূর্তিসহ আলুকদিয়া আকন্দবাড়িয়ার নাজমুল হককে আটকের পর হকপাড়ার শাজাহানকেও গ্রেফতার করা হয়েছে। এদের দেয়া তথ্যের ভিত্তিতে বেলগাছির আরিবুল্লাহকে খুঁজতে শুরু করেছে গোয়েন্দা পুলিশের একটি দল।
শনিবার রাত ১১টার দিকে চুয়াডাঙ্গা জেলা সদরের আলুকদিয়া আকন্দবাড়িয়ার আবুল হোসেনের ছেলে নাজমুল হককে (৩৫) মূর্তিসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বলেছেন, মূর্তিটি কয়েকদিন আগে আমারই সেজো ভাই আজিজুল হক আমাকে বিক্রি করতে দেন। পাওনা ৩০ হাজার টাকা আদায়ের জন্য মূর্তিটি বিক্রি করতে রাজি হই। খদ্দের খুঁজতে থাকি। ছানোয়ারকে বলি। দাম দেয়া হয় ৪০ লাখ টাকা। কয়েকজন খদ্দের গোপনে মূর্তিটি দেখে ফিরে গেছে। শনিবার রাতে কয়েকজন খদ্দের মূর্তিটি দেখছিলো। এমন সময় একদল পুলিশ গ্রেফতার করলো।
মূর্তিটি সেজো ভাই আজিজুল পেয়েছে কোথায়? এ প্রশ্নেরও সরল জবাব দিয়েছেন নাজমুল হক। নাজমুলের দেওয়া তথ্যের ভিত্তিতে গতরাত সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে ডিবি পুলিশ চুয়াডাঙ্গা হকপাড়া থেকে শাজাহানকে গ্রেফতার করে। শাজাহান মূর্তিটি সোনার বলেই জানতেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ তথ্য দিয়ে বলেছেন, বেলগাছির আরিবুল্লাহ গোপনে মূর্তিটি বিক্রির জন্য দিয়েছিলো। আমি তা বিক্রির জন্য পূর্ব পরিচিত আকন্দবাড়িয়ার আজিজুলকে দিই।
চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের এসআই খালিদ, এসআই ইব্রাহিম ও এএসআই জগদীশ সঙ্গীয় ফোর্স নিয়ে মূর্তিসহ চক্রের সদস্যদের গ্রেফতার করেছেন। এসআই খালিদ বলেছেন, মূর্তিটি পালিশ দিয়ে চকচকে করে রাখা। শাদা চোখে দেখলে সোনার মতোই মনে হবে। উদ্ধারের পর স্বর্ণকার ডেকে পরীক্ষা করে আমরা নিশ্চিত হয়েছি ওটা কাশার তৈরি। মূল্য যতোই হোক, ওটা ওরা স্বর্ণের বলে মোটা অঙ্কের টাকায় বিক্রির জন্য খদ্দের খুঁজছিলো। এ ধরনের মূর্তি নিয়ে দীর্ঘদিন ধরেই প্রতারণা করা হয়। মূর্তি নিয়ে প্রতারকচক্রের সন্ধান গোপনে পেয়েই অভিযান শুরু হয়েছে। সংশ্লিষ্ট সকলকে ধরে আইনে সোপর্দ করার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
সম্পর্কিত সংবাদ
জাতীয়
‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি এ বছরেই' উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন: এমপি স্বপন
শামছুর রহমান শিশিরঃ ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাষণামলে শাহজাদপুরে জনগণ সর্বোচ্চ উন্নয়নের মুখ দেখেছে। অতীতের অন্য কোন স...
শিক্ষাঙ্গন
শাহজাদপুর মডেল পাইলট হাইস্কুল এলামনাই এসোসিয়েশন (শাহজাদপুর)'র আহবায়ক কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : শাহজাদপুর প্রেসক্লাবে শাহজাদপুর মডেল পাইলট হাইস্কুল এলামনাই এসোসিয়েশন (শাহজাদপুর)'র ১৭ সদস...
তথ্য-প্রযুক্তি
শাহজাদপুর উপজেলায় কর্মকর্তাদের মাঝে ট্যাব বিতরণ
বাংলাদেশে এখনও পর্যন্ত ৫২৩ জন ডাক্তার করনোভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে দেশের চিকিত্সক সংগঠন 'ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি... করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ১৭০ জনের মৃত্যু হলো। এছাড়া নতুন করে ৫৭১...
অপরাধ
সাংবাদিক মামুনের মানিব্যাগ ও টাকা ছিনতাই
স্বাস্থ্য
বাংলাদেশে করোনায় আক্রান্ত ৫২৩ চিকিৎসক
বাংলাদেশ
দেশে একদিনে ২ মৃত্যু, শনাক্ত ৫৭১
