শাহজাদপুর সংবাদ ডেস্ক : ভারতের কিংবদন্তি কার্টুনিস্ট কমিক চরিত্র ‘চাচা চৌধুরী’ নামে খ্যাত প্রাণ কুমার শর্মা আর নেই। মঙ্গলবার রাতে নিজ দেশ ভারতের একটি হাসপাতালে মারা যান তিনি। দীর্ঘদিন ক্যান্সারে ভোগার পর ভারতের এই কিংবদন্তি কার্টুনিস্ট গুরগাওয়ের একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। খবর এনডিটিভির: এছাড়াও তার আঁকা কমিকসের প্রকাশনা সংস্থা ডায়মণ্ড কমিকসের প্রকাশক গুলশান রাইয়ের বরাত দিয়েও ভারতের সংবাদমাধ্যমগুলো এ খবর জানিয়েছে। গুলশান রাই জানান, গত আট মাস যাবত তিনি অন্ত্রের ক্যান্সারে ভুগছিলেন। আজ বুধবার দুপুর আড়াইটায় প্রাণের শেষকৃত্য সম্পন্ন হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক শোক বিবৃতিতে বলেন, প্রাণ সেই বহুমুখি প্রতিভাধর কার্টুনিস্টদের একজন- যিনি নিজের সমৃদ্ধ কাজের মাধ্যমে মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। প্রাণ কুমার ১৯৩৮ সালের ১৫ আগস্ট বর্তমান পাকিস্তানের লাহোরে জন্ম গ্রহণ করেন। মুম্বাইয়ের স্যার জেজে স্কুল অব আর্টস থেকে ফাইন আর্টসের কোর্স সম্পন্ন করে ১৯৬০ সালে কার্টুনিস্ট হিসেবে ক্যারিয়ার শুরু করেন তিনি। তবে কার্টুনিস্ট হিসেবে প্রাণ পরিচিতি পেতে শুরু করেন ১৯৬৯ সাল লটপট নামে একটি হিন্দি ম্যাগাজিনে চাচা চৌধুরীকে নিয়ে কমিকস আঁকা শুরুর পর। ২০০১ সালে তাকে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব কার্টুনিস্টের পক্ষ থেকে আজীবন সম্মাননা দেওয়া হয়।
সম্পর্কিত সংবাদ
ধর্ম
শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল
আগামীকাল (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়ায় ইয়ামেন শাহাজাদা হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি...
জাতীয়
এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা
এ সময় প্রধান উপদেষ্টা বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের কাছ থেকে প্রাপ্ত সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে যেগুলো এখনই বাস্তবায়ন...
শাহজাদপুর
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন
২৫ বৈশাখ ১৪৩২ (৮ মে ২০২৫ ) বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
সম্পাদকীয়
রাজনীতিতে উত্তরাধিকার প্রথা
সংবিধানের ৪ মূলনীতি-(১) গণতন্ত্র, (২) সমাজতন্ত্র, (৩) ধর্মনিরপেক্ষতা, (৪) জাতীয়তাবাদ এ সব কথা কাগজে কলমে উপহাস মাত্র। এর...
