বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
বাংলাদেশে নানা সব্জী ও ধান উৎপাদন এলাকা হলো উত্তরবঙ্গ। এলাকার কৃষকেরা সারা দেশের মানুষের জন্য খাদ্যের যোগান ও নিরাপত্তা বিধান করে থাকে। এর পরেও এলাকার কৃষকেরা সবচেয়ে গরীব, মঙ্গাপিরীত,খাদ্য নিরাপত্তাহীন থাকে । আমরা মধ্যম আয়ের দেশ। এমন উন্নয়নের গল্প যতই শুনাই না কেন উত্তর বঙ্গসহ দেশের নানা প্রান্তের দরিদ্র মানুষের সংখ্যাধিক্ষ্যই প্রমান করে উন্নয়ন শব্দের সাথে তাদের জীবন জীবিকার কোন সম্পর্ক কিম্বা প্রতিফলন নেই। করোনা মহামারি কিন্ত সব কিছুকেই উলঙ্গ করে দিয়েছে। কোটি কোটি দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরন করেও কুল কিনারা হচ্ছেনা। তাহলে এই উন্নয়ন রূপকল্পের শুভঙ্করের ফাঁকিটা কোথায়? এ প্রশ্নের উত্তরে শুধু এটুকু বলবো। কৃষকের ফসলের ন্যায্য মূল্য না পাওয়া। সুতরাং উন্নয়ন দেখতে চাইলে কথিত উন্নয়ন দৃষ্টিভঙ্গির পরিবর্তনটা জরুরী। কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য প্রাপ্তির নিশ্চয়তা বিধান করাই রাষ্ট্রের প্রধান দায়িত্ব। কারন কৃষকের জীবনমান ও কৃষি ব্যবস্থার উন্নয়নই হলো রাষ্ট্রের প্রকৃত উন্নয়ন। দয়া করে সরকারের পক্ষ থেকে ১২ শত থেকে ১৫ শত টাকা মন দরে পর পর ৫ বছর কৃষকের কাছ থেকে সরাসরি ধান কিনে খাদ্য নিরাপত্তা বিধান করুন। সারা দেশে কৃষকের ধান উঠতে শুরু করেছে। দ্রুত ধান ক্রয়ের ব্যবস্থা চালু করে কৃষকের ফসলের ন্যায্য মূল্য প্রপ্তির নিশ্চয়তা বিধান করুন। এটি করা হলে সারা দেশের উন্নয়নের চেহারাই পাল্টে যাবে। দারিদ্রতাও হ্রাস পাবে। কয়েকজন ব্যক্তিকে হাজার হাজার কোটি টাকার ধনী হবার সুযোগ সৃষ্টি করে, টাকা পাচারের ফাঁক ফোকর বন্ধ না করে তাদের আয়ের সংখ্যার উপর সারা দেশের মানুষের মোটা অংকের প্রতি মাসের গড় আয় দেখিয়ে জাতিকে খুব বেশী দূর এগিয়ে নেয়া যাবে সেটি ভাববার যৌক্তিক কোন কারন নেই। শুভস্য শীঘ্রম। জয়বাংলা। মুক্তিযোদ্ধা আবুল বাশার প্রধান সম্পাদক, শাহজাদপুর সংবাদ ডটকম তারিখ- ০৫ মে, ২০২০ খ্রীষ্টাব্দ।
অন্যান্য সংবাদঃ রায়গঞ্জের ঘুড়কা ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত এলাকার যুব সম্প্রদায়ের প্রশংসনীয় উদ্যোগ দেশের গন্ডি পেরিয়ে সিরাজগঞ্জের তাঁতের শাড়ি যাচ্ছে ইন্ডিয়াসহ ইউরোপ দেশে

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

করোনায় ভালো নেই টিউশন শিক্ষার্থীরা

পড়াশোনা

করোনায় ভালো নেই টিউশন শিক্ষার্থীরা

দুটি টিউশনি করে নিজের লেখাপড়ার খরচ চালাতাম। ছোট ভাইবোনদের পড়াশোনা মিলিয়ে সংসারের খরচ বেড়েছে। কিন্তু হঠাৎই মাথায় ব...

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য 'সাজাদপুর'

আন্তর্জাতিক

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য 'সাজাদপুর'

শামছুর রহমান শিশির : ঊণবিংশ শতাব্দির বাংলা সাহিত্য গগণে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে ভারস্যাটাইল জিনিয়াস খ্যাত (বহুমূখী প্র...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

‘ক্ষেত পরিচর্যা করেছি, আগাছা তুলে ফসল বুঁনেছি; ৩০ তারিখে ঘরে তুলবো’- জননেতা এসএ হামিদ লাবলু

রাজনীতি

‘ক্ষেত পরিচর্যা করেছি, আগাছা তুলে ফসল বুঁনেছি; ৩০ তারিখে ঘরে তুলবো’- জননেতা এসএ হামিদ লাবলু

শামছুর রহমান শিশির, স্পেশাল করেসপন্ডেন্ট, শুক্রবার, ২৮ ডিসেম্বর -২০১৮ খ্রিষ্টাব্দ : নির্বাচনী প্রচারণার সময়সীমা আজ শুক্র...

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

ফটোগ্যালারী

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

শাহজাদপুর সংবাদ ডটকম, বিশেষ প্রতিবেদক, বুধবার, ২৬ সেপ্টেম্বও ২০১৮ খ্রিষ্টাব্দ : সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয় সন্মেলন ক...