শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
সপরিবারে করোনামুক্ত (কোভিড-১৯) হয়েছেন টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। রোববার (২ আগস্ট) এক টুইটে এ তথ্য জানিয়েছেন ওই অভিনেত্রী। টুইটে কোয়েল মল্লিক লিখেছেন, ‘প্রত্যেকের ভালোবাসা ও প্রার্থনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করার মতো কোনো শব্দ আমাদের কাছে নেই। আমরা প্রত্যেকে সুস্থ হয়ে উঠেছি। কোভিড পরীক্ষায় সব প্রতিবেদনে নেগেটিভ এসেছে। ’ এর আগে চলতি বছরের ১০ জুলাই কোয়েল মল্লিক এক টুইট বার্তায় জানিয়েছিলেন, রঞ্জিত মল্লিক, দীপা মল্লিক ও নিসপাল সিংহসহ কোয়েল মল্লিক কোভিডের আক্রান্ত হয়েছেন। তারপর থেকে চিকিৎসকের পরামর্শে তারা হোম কোয়ারেন্টিনে ছিলেন। ১৭ জুলাই দ্বিতীয়বার কোভিড পরীক্ষা করালে রঞ্জিত মল্লিকের নেগেটিভ আসে। কিন্তু বাকি সবার পজিটিভ আসে। কোয়েল মল্লিকের বাবা বিখ্যাত অভিনেতা রঞ্জিত মল্লিক, মা দীপা মল্লিক এবং স্বামী প্রযোজক নিসপাল সিং রানে। ২০১৩ সালে নিসপাল সিংকে বিয়ে করেন কোয়েল। দুই মাস আগে সুখবর দিয়েছিলেন ভারতীয় বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। তার ঘর আলো করে আসে ফুটফুটে পুত্রসন্তান।

সম্পর্কিত সংবাদ

“বিশ্ব ভালবাসা দিবসের জয় হোক”

আন্তর্জাতিক

“বিশ্ব ভালবাসা দিবসের জয় হোক”

আজ বিশ্ব ভালবাসা দিবস। ভালবাসার জয় হোক, ভালবাসা দিবসের জয় হোক। ভালবাসার মহিমায় উদ্ভাসিত...

শাহজাদপুর উপজেলায় কর্মকর্তাদের মাঝে ট্যাব বিতরণ

তথ্য-প্রযুক্তি

শাহজাদপুর উপজেলায় কর্মকর্তাদের মাঝে ট্যাব বিতরণ

পানি আর ইলিশ ভাসল বাঙালির বেগুন নেই

উপ-সম্পাদকীয়

পানি আর ইলিশ ভাসল বাঙালির বেগুন নেই

শাহজাদপুর মডেল পাইলট হাইস্কুল এলামনাই এসোসিয়েশন (শাহজাদপুর)'র আহবায়ক কমিটি গঠন

শিক্ষাঙ্গন

শাহজাদপুর মডেল পাইলট হাইস্কুল এলামনাই এসোসিয়েশন (শাহজাদপুর)'র আহবায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : শাহজাদপুর প্রেসক্লাবে শাহজাদপুর মডেল পাইলট হাইস্কুল এলামনাই এসোসিয়েশন (শাহজাদপুর)'র ১৭ সদস...

‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি এ বছরেই' উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন: এমপি স্বপন

জাতীয়

‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি এ বছরেই' উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন: এমপি স্বপন

শামছুর রহমান শিশিরঃ ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাষণামলে শাহজাদপুরে জনগণ সর্বোচ্চ উন্নয়নের মুখ দেখেছে। অতীতের অন্য কোন স...