শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শুক্রবার, ২৮ সেপ্টেম্বর -২০১৮ খ্রিষ্টাব্দ : ‘নৌকায় ভোট চাইতে আপনাদের কাছে এসেছি। দীর্ঘদিন ধরে দলীয় নেতাকর্মীদের নিয়ে শাহজাদপুর পৌর এলাকাসহ প্রতিটি ইউনিয়নের জনগণের দ্বারে দ্বারে গিয়েছি, নৌকায় ভোট চেয়েছি, উঠোন বৈঠক, জনসভা, নির্বাচনী সভা, উন্নয়নমূলক প্রচারপত্র বিলি ও পথসভা করেছি। আজ (শুক্রবার) নরিনা ইউনিয়নে ও আগামীকাল (শনিবার) জালালপুর ইউনিয়নে যাবো নৌকা প্রতীকে ভোট চাইতে। হাসিবুর রহমান স্বপন এমপি সাহেব আমাদের পার্টির সভাপতি, তিনিও আপনাদের কাছে নৌকায় ভোট চাইছেন। সাবেক এমপি চয়ন ইসলাম সাহেবও আপনাদের কাছে নৌকায় ভোট চাইছেন। জননেত্রী শেখ হাসিনা যাকেই শাহজাদপুর আসনে নৌকা প্রতীকে মনোনয়ন দেবেন, আমরা সবাই তাকে বিজয়ী করতেই কাজ করবো। সেইসাথে জননেত্রীর জন্মদিনে তাঁর র্দীঘায়ু কামনা ও আগামীতেও তিনি যেন পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হন, সেজন্য দোয়া করি। ’ আজ শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের নরিনা বাজার বটতলা সংলগ্ন স্থানে স্থানীয় আ.লীগ আয়োজিত ‘সরকারের উন্নয়নচিত্র তুলে ধরা ও নৌকা প্রতীকের ভোট ব্যাংক বৃদ্ধি’ শীর্ষক এক উঠান বৈঠকের প্রধান অতিথি, সিরাজগঞ্জ -৬ শাহজাদপুর আসনে নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন প্রত্যাশী, মিল্কভিটার ভাইস চেয়ারম্যান, স্পেশাল পিপি (নারী ও শিশু), শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক জননেতা শেখ মোঃ আব্দুল হামিদ লাবলু তার বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেছেন। বিকেলে উপজেলার নরিনা ইউনিয়নের নরিনা বাজার বটতলায় নরিনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফজলুল হক মুন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই উঠোন বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরিনা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নরেশ মাস্টার, মিল্কভিটার পরিচালক আব্দুস সামাদ ফকির, উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রাজীব শেখ, ইউপি সদস্য ও ই্উনিয়ন যুবলীগ সভাপতি আব্দুস সবুর খান, মোকছেদ মেম্বর প্রমূখ। উক্ত উঠান বৈঠকে বক্তারা বলেন, ‘এ্যাড. শেখ আব্দুল হামিদ লাবলু জনপ্রতিনিধি না হয়েও এ অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে দীর্ঘদিন ধরে আত্মনিবেদিত এক প্রাণ হিসেবে কাজ করে যাচ্ছেন। তিনি এ অঞ্চলে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী সৎ ও যোগ্য প্রার্থী। কেবল আ’লীগের সুখের দিনে নয়, চরম দুঃসময়ে তিনি দলীয় নেতাকর্মীদের কোন প্রকার অর্থ না নিয়েই আইনী সহায়তা প্রদান করে অসংখ্য ত্যাগী দলীয় নেতাকর্মীকে রক্ষা করেছেন। মিল্কভিটার নির্বাচিত ভাইস চেয়ারম্যান হয়েও তিনি বেতন, ভাতা, ডিএটিএ কিছুই বছরের পর বছর গ্রহণ না করে সমবায়ীদের ভাগ্যোন্নয়নে কাজ করে চলেছেন। তার মতো আর্দশবাদী, সৎ, সাহসী, শিক্ষিত, যোগ্য প্রার্থী এ আসনে নৌকা প্রতীকে মনোনয়ন পেলে বিপুল ভোটে তাকে আমরা বিজয়ী করবো বলে আশাবাদী। এজন্য তাকে অত্যাসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন দেয়ার জন্য জননেত্রী শেখ হাসিনার নিকট জোর দাবি জানাচ্ছি।’ উক্ত উঠান বৈঠকে নরিনা ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠানের নেতাকর্মীসহ প্রচুর সংখ্যক সমর্থকেরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ

কুড়িগ্রামে ২কেজি ৫'শ গ্রাম গাঁজাসহ মা-মেয়ে আটক

অপরাধ

কুড়িগ্রামে ২কেজি ৫'শ গ্রাম গাঁজাসহ মা-মেয়ে আটক

  • কুড়িগ্রামের  নাগেশ্বরীতে ২কেজি ৫০০গ্রাম গাঁজাসহ সোনাভান বেগম(৪৫) ও তার তালাকপ্রাপ্ত মেয়ে আশা বেগম(২৫) কে আট...

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

ফটোগ্যালারী

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

রফিক মোল্লা: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার আজগরা গ্রামে শিকারির কাজে ব্যবহৃত মুল ডাহুক সহ চারটি ডাহুক পাখি উদ্ধার করা হয়েছ...

চলতি বছরেই পাকিস্তানের ইংল্যান্ড সফর নিশ্চিত হলো

খেলাধুলা

চলতি বছরেই পাকিস্তানের ইংল্যান্ড সফর নিশ্চিত হলো

এই করোনাভাইরাস মহামারীর মধ্যেই পাকিস্তানের ইংল্যান্ড সফর নিশ্চিত করল ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ও পাকিস্...

কামারখন্দে তরুণদের ধানকাঁটা মজুরির টাকায় করোনায় কর্মহীন দরিদ্রদের দেওয়া হবে ঈদ সামগ্রী

কামারখন্দ

কামারখন্দে তরুণদের ধানকাঁটা মজুরির টাকায় করোনায় কর্মহীন দরিদ্রদের দেওয়া হবে ঈদ সামগ্রী

নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাস প্রতিরোধে চলমান লকডাউনে কর্মহীন হয়েপড়া হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী তুলে দিতে সিরাজগঞ্জের...

২৪ জেলার যাত্রী ভোগান্তি: খানাখন্দে ভরা সিরাজগঞ্জের মহাসড়ক

ফটোগ্যালারী

২৪ জেলার যাত্রী ভোগান্তি: খানাখন্দে ভরা সিরাজগঞ্জের মহাসড়ক

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে মহাসড়কের বেহাল দশার কারনে প্রতিদিনই হাটিকুমরুল গোল চত্তর থেকে নলকা ব্রিজ পর্যন্ত বাড়ছে য...

কাজীপুরে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা

কাজীপুরে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা

সিরাজগঞ্জ প্রতিনিধি :-সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ শূণ্য ঘোষণা করা হয়েছে। কাজী...