বুধবার, ২২ এপ্রিল ২০২৬
করোনাভাইরাসের কারণে চলতি বছরের প্রথমার্ধে রেকর্ড পরিমাণ ক্ষতির মুখে পড়েছে ব্রিটিশ অ্যারোস্পেস জায়ান্ট রোলস-রয়েস। সংস্থাটি জানায়, ২০২০ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত তাদের নিট ক্ষতি হয়েছে ৫৪০ কোটি পাউন্ড। খবর বিবিসি। এ বিষয়ে রোলস-রয়েসের প্রধান নির্বাহী ওয়ারেন ইস্ট বিবিসিকে বলেন, করোনাকালীন ভ্রমণ চাহিদা কমে যাওয়ার ফলে এই পরিস্থিতি দাঁড়িয়েছে। ২০১৯ সালে যে চাহিদা ছিল, সেটি আগামী ৫ বছরেও ফিরে আসবে না। এদিকে, কোম্পানিটি ৩ হাজার কর্মী ছাঁটাই পরিকল্পনার অংশ হিসেবে যুক্তরাজ্যের নটিংহ্যামশায়ার ও ল্যাঙ্কাশায়ারের কারখানা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। বিশ্বে কোম্পানিটির ৫০ হাজার কর্মী রয়েছে। এর মধ্যে শুধু ২৫ হাজার যুক্তরাজ্যের। এর আগে অবশ্য কোম্পানিটি ব্যয় কমানোর লক্ষ্যে তার বৈশ্বিক কর্মী বাহিনীর এক-পঞ্চমাংশ ছাঁটাইয়ের পরিকল্পনার কথা জানিয়েছিল। রোলস-রয়েসের প্রধান নির্বাহী ওয়ারেন ইস্ট বিবিসির টুডে প্রোগ্রামে বলেন, ২০২০ সালে এ পর্যন্ত বিশ্বব্যাপী তাদের সাড়ে চার হাজারের মতো কর্মী চাকরি ছেড়ে চলে গেছেন। এ বছর রোলস-রয়েস ৫০০ জেট ইঞ্জিন সরবরাহের প্রত্যাশা করেছিল। কিন্তু করোনা পরিস্থিতির কারণে এর অর্ধেক পরিমাণ সরবরাহ করা যেতে পারে। এছাড়া কোম্পানিটি তার স্পেনের আইটিপি অ্যারো ইউনিট এবং অন্য সম্পদ বিক্রি করে অন্তত ২০০ কোটি পাউন্ড সংগ্রহের কথা ভাবছে। তিনি আরও বলেন, রোলস-রয়েস ইঞ্জিন বিক্রি করে নয়, বরং সেগুলোর ব্যবহারের মধ্য দিয়ে উপার্জন করে থাকে। এর মানে হলো, উড়োজাহাজ ল্যান্ডেড অবস্থায় থাকলে আয়ও থেমে যায়। আর মহামারীর কারণে বিশ্বব্যাপী ঠিক এ ঘটনাই ঘটেছে। করোনাসংক্রান্ত বিধি-নিষেধের কারণে বসে থাকতে হয়েছে রোলস-রয়েসের ইঞ্জিন ব্যবহারকারী উড়োজাহাজগুলোকে। এদিকে, সংস্থাটি জানিয়েছে, বিমান পরিবহন খাতের চলমান অনিশ্চয়তার মধ্যে ব্যাল্যান্স শিটকে শক্তিশালী করতে তারা বিকল্প উপায় খতিয়ে দেখছেন। তারা যেকোনোভাবেই উদ্ভূত পরিস্থিতি সামলে সামনের দিনে মুনাফায় ফিরতে চাইছে। উল্লেখ্য, ১৯১৪ সালে প্রতিষ্ঠিত বিলাসবহুল ব্রিটিশ অটোমোবাইল প্রস্তুতকারী সংস্থা রোলস-রয়েস বেশ সুনামের সাথে ব্যবস্থা পরিচালনা করে আসছে। তবে করোনা অতিমারিতে সংস্থাটি বড় ক্ষতির মুখে পড়েছে। এজন্য তারা বর্তমানে মধু উৎপাদনের কাজও শুরু করেছে। তথ্য সুত্রঃ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

বাংলাদেশ

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

রাজশাহীর বাঘায় গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়ে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে পালিয়ে গেছে স্ত্রী। শুক্রবার রাত ২টার দি...

আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়

শাহজাদপুর

আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়

১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয় সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ। শাহজাদপুর সরকারি কলেজের পশ্চিম পাশে একটি মসজিদ আছে যা শাহজাদপ...

এবারের ঈদে স্বাস্থ্যবিধি অনুসরণ করে গণপরিবহন চালু রাখার সিদ্ধান্ত সরকারের

এবারের ঈদে স্বাস্থ্যবিধি অনুসরণ করে গণপরিবহন চালু রাখার সিদ্ধান্ত সরকারের

আসন্ন ঈদ-উল-আজহার সময় সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি অনুসরণ করে গণপরিবহন চলাচল করবে বলে সরকার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১ জুলা...

শাহজাদপুর ব্যবসায়ী মহলে নৌকায় ভোট চেয়ে এসএ হামিদ লাবলুর প্রচারপত্র বিলি

রাজনীতি

শাহজাদপুর ব্যবসায়ী মহলে নৌকায় ভোট চেয়ে এসএ হামিদ লাবলুর প্রচারপত্র বিলি

নিজস্ব প্রতিবেদক : আজ শুক্রবার রাতে শাহজাদপুর পৌর এলাকার প্রাণকেন্দ্র মণিরামপুর বাজারের ব্যবসায়ীদের মধ্যে আওয়ামী লীগ সরক...

‘নৌকায় ভোট চাইতে এসেছি’ - শেখ আব্দুল হামিদ লাবলু

রাজনীতি

‘নৌকায় ভোট চাইতে এসেছি’ - শেখ আব্দুল হামিদ লাবলু

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শুক্রবার, ২৮ সেপ্টেম্বর -২০১৮ খ্রিষ্টাব্দ : ‘নৌকায় ভোট চাইতে আপনাদের কাছে এসেছ...