রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
সব কিছু ঠিক থাকলে চলতি মাসের ২০ তারিখে সিরিজের ১ম ওডিআই ম্যাচে ওয়েস্টইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। এই সিরিজে নতুন জার্সি পরে মাঠে নামবে টাইগার বাহিনী। স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে বাংলাদেশ ক্রিকেট দলের জার্সিতে লাল-সবুজ ছাড়া আর কোনো রং ব্যবহার করা হয়নি। জানিয়েছেন বিসিবি'র ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান আকরাম খান। মুজিববর্ষের অনেক আয়োজনই গেছে ভেস্তে। স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে আবারও উদ্যোগী ক্রিকেট বোর্ড। কোভিড পরিস্থিতিতে তেমন কোনো আয়োজন সম্ভব নয়। তবুও সুবর্ণজয়ন্তীর উদযাপনে শামিল হতে চায় বিসিবি। বিশ্বমঞ্চে টাইগারদের পরিচয়ও লাল-সবুজে। বিভিন্ন সময় যার মাঝে অন্য রঙের উপস্থিতিও দেখা গেছে। কিন্তু, বিশেষ বছরে জার্সিটাও হওয়া চাই বিশেষ। ৭১'এ সবুজ দেশটা যে লাল রক্তে হয়েছিলো রঞ্জিত, সে গল্পটাই প্রতিফলিত হোক সাকিব-তামিমদের গায়ে। বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান বলেন, পুরো দেশের মতো আমাদের ক্রিকেট বোর্ড আর খেলোয়াড়রা এটার সঙ্গে সম্পৃক্ত হতে যাচ্ছি। এটা একটা বিশেষ বছর। যেহেতু আমাদের ৫০ তম স্বাধীনতা দিবসের বছর। উদযাপনের জন্য আমরা জার্সির ব্যাপারটি মাথায় রেখেছি। বাংলাদেশের পতাকার মতোই করেছি। সবুজ এবং লাল দিয়ে বানানো। অন্য কোনো রং নেই। আমাদের মুক্তিযোদ্ধা ভাইয়েরা স্বাধীনতার পর যেভাবে উদযাপন করেছে, সেটা তুলে ধরেছি। আমাদের স্মৃতিসৌধকে তুলে ধরা হয়েছে। আমাদের অনেক কিছু করার ইচ্ছে ছিলো। কিন্তু, কোভিডের জন্য হচ্ছেনা। এটা দুঃখজনক। তারপরও যতোটুকু সম্ভব, চেষ্টা করছি। স্মারক হিসেবে কয়েন রাখারও চিন্তা ।উল্লেখ্য জার্সি উন্মোচনের পর সেটাতে বাংলাদেশ লেখা ছিলো না পরবর্তীতে ভক্তদের দাবীর মুখে টাইগারদের নতুন এই জার্সিতে বাংলাদেশ লেখা সংযুক্ত করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

শাহজাদপুর

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শামছুর রহমান শিশির : মহান মুক্তিযুদ্ধের সংগঠক, শাহজাদপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামী লীগ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...