বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
জান্নাত আরা ঝর্না ও মুনিয়াদের চরিত্র হননকারী মামুনুল হক এবং সায়েম সোবহান আনভীরদের গোত্রকে আলাদা করে ভাববার কিছু নেই। উভয় ক্ষেত্রেই মুক্তিযোদ্ধা নামক শব্দটিকে কলঙ্কিত করার প্রচেষ্টা করা হয়েছে। (ঝর্না,মুনিয়া উভয়ের পিতা আসল নাকি নকল মুক্তিযোদ্ধা সেটিও বিবেচ্য বিষয় নয়)। ধরে নিলাম মেয়ে দুটি নষ্টা চরিত্রের। কিন্তু আপনারা পাক পবিত্র মানুষ হয়ে নষ্টাদের সাথে জড়ালেন কি ভাবে? আপনারই তাদের প্ররোচিত করেছিলেন নাকি তারাই আপনাদের প্ররোচিত করেছিল সেটি জানবার অবকাশ কি সাধারন মানুষের নেই? ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে খান সেনারা মুক্তিযোদ্ধা পরিবারগুলোর নারীদের গণিমতের মাল হিসেবে ব্যবহার করতো বিনা অর্থে জোর পূর্বক রাজাকার আলবদরদের সহায়তায়। এখন স্বাধীন দেশে আইন কাঠামোর মাঝে প্রলোভন দেখিয়ে তাঁদের মধ্যস্ততাকারী কিম্বা স্বয়ং নিজেরাই কেউ চুক্তিভিত্তিক,কেউ কাবিন ছারা বিবাহ, কেউ মুতা বিবাহ দেখিয়ে লুকিয়ে পর্দার অন্তরালে নারী ভোগ করছে অর্থের বিনিময়ে। এর দু'একটি ফাঁস হচ্ছে। বেশীরভাগ রয়েছে অন্ধকারে আঁড়ালে। এর জন্য নারীকে নারী সমাজকে আমরা দায়ী করছি পুরুষতান্ত্রিক চিন্তা চরিত্রের কারনে, পাশাপাশি তাদের হিজাব এ বোরকার আড়েলে রাখার চেষ্টা করছি । অনেক নারীও ভিকটম নারীর দোষগুন খুঁজতেই ব্যস্ত রয়েছেন। প্রকৃত দায় দািয়িত্ব নির্ধারন ও দোষীকে খুঁজে বের করার চেষ্টা করছেন না। কিম্বা নূন্যতম প্রতিবাদ জানাতেও সাহস পাচ্ছেন না। তাহলে কি ধরে নিতে পারি আমরা সেই একাত্তরের মুক্তিযুদ্ধের পর্বেই আমরা রয়ে গেছি। মাঝখানে আর্শীবাদ হিসেবে আমাদের ভাগ্যে জুটেছে স্বাধীনতা নামক শব্দ ও স্বতন্ত্র পতাকা। আমাদের চিন্তার জগত রাষ্ট্রের আইন কাঠামোর মাঝে কোন পরিবর্তন আসেনি। মুক্তিযুদ্ধের পর্বেও পাকিস্তানের আইন আদালত ছিল লুটেরা গণহত্যা, গণধর্ষণকারীদের পক্ষে। স্বাধীন দেশটাতেও অনুরুপ ও বদ অসামাজি কর্মকে আলাদা করে নির্ধারন করতে পারেনি রাষ্ট্র। বাস্তবতাই সেটি প্রমান করছে। তবে গুনগত পরিবর্তন হলো এই যে, তখন ছিল ভিনদেশী ভিন্ন ভাষার লুটেরা ধর্ষক। এখন স্বগোত্রীয় একই ভাষার মানুষ। রাষ্ট্র, আইন, মিডিয়া তাদেরই পৃষ্ঠপোষকতা দিচ্ছে। এ লজ্জা রাখি কোথায়?

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

ধর্ম

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

আগামীকাল (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়ায় ইয়ামেন শাহাজাদা হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

শাহজাদপুর

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

২৫ বৈশাখ ১৪৩২ (৮ মে ২০২৫ ) বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

জাতীয়

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

এ সময় প্রধান উপদেষ্টা বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের কাছ থেকে প্রাপ্ত সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে যেগুলো এখনই বাস্তবায়ন...

কাজীপুরে বাল্যবিবাহ থামিয়ে দিয়ে বরযাত্রীর খাবার এতিমদের খাওয়ালেন ইউএনও

সিরাজগঞ্জ জেলার সংবাদ

কাজীপুরে বাল্যবিবাহ থামিয়ে দিয়ে বরযাত্রীর খাবার এতিমদের খাওয়ালেন ইউএনও

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আজ দুপুরে দশম শ্রেণির ওই ছাত্রীর (১৬) সঙ্গে বগুড়া জেলার ধুনট উপজেলার চর সারিয়াকান্দি গ...

শাহজাদপুরের বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন চৌধুরী আর নেই!

শাহজাদপুর

শাহজাদপুরের বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন চৌধুরী আর নেই!

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার পুকুরপাড় নিবাসী মিঠু চৌধুরী, শুভ্র চৌধুরী ও শাহজাদপুর উপজেলা স্বেচ্ছাসেবক