বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
শামছুর রহমান শিশির : পবিত্র ঈদুল আজহা সমাগত। প্রতি বছর কোরবানির ঈদের আগে গবাদীপশুর রাজধানী শাহজাদপুরসহ আশেপাশের গবাদী পশু সমৃদ্ধ জনপদ থেকে দেশে কোরবানির পশুর মোট চাহিদার একটা বড় অংশ সরবরাহ করা হয়। বন্যার কারণে অন্যান্য বছরের তুলনায় এখনও গবাদী পশুর হাটগুলো পুরোপুরি জমে না উঠলেও দেশের নিউজিল্যান্ড খ্যাত জনপদ ও গবাদীপশুর রাজধানী হিসেবে দেশব্যাপী পরিচিত শাহজাদপুর থেকে প্রতিদিন নৌকা পথে বিপুল পরিমান গরু ঢাকাসহ সারা দেশে পাঠানো শুরু হয়েছে। শাহজাদপুরসহ পার্শ্ববর্তী অঞ্চলের কোরবানির পশুর হাটগুলোতে বিশৃঙ্খলা ঠেকাতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল ও সার্বিক নিরাপত্ত্বা ব্যবস্থা জোড়দাড় করেছে প্রশাসন বলে জানিয়েছেন শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: খাজা গোলাম কিবরিয়া। বন্যাসহ বহুমুখী সমস্যায় নিপতিত হয়ে খামারীরা এমনিতেই দিশেহারা হয়ে পড়েছে। তবে কোরবানীর হাটগুলোতে গরুগুলো বিক্রি হলে তাদের ওই দুরাবস্থা কিছুটা কমবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। এলাকার গো-খামারীদের সাথে কথা বলে জানা গেছে, তারা এ হাটে প্রায় ১৫ হাজার টাকা থেকে ৩ লক্ষাধিক টাকার গরু ক্রয় বিক্রয়ের প্রস্তুতি নিয়েছেন। তবে মাঝারি দামের অর্থাৎ ৪০ হাজার থেকে ৭০/৮০ হাজার টাকার মধ্যেই বেশী কোরবানীর গরু মোটাতাজাকরণ করা হয়েছে। কোরবানি ঈদকে উপলক্ষ করে শাহজাদপুর উপজেলার তালগাছী, নরিনা, বাতিয়া, জামিরতা , পার্শ্ববর্তী উল্লাপাড়ার কয়রা, বোয়ালিয়া, গ্যাসের হাট, বড়হর, বেড়া উপজেলার সিএন্ডবি বাসষ্ট্যান্ড সংলগ্ন চতুরহাটে হাটে গরু ও ছাগল ক্রেতা-বিক্রেতাদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। খামারীরা আরও জানায়, কোনরানির ঈদকে সামনে রেখে প্রায় ৮/৯ মাস আগ থেকেই শাহজাদপুর উপজেলাসহ পার্শ্ববর্তী উল্লাপাড়া,বেলকুচি,চৌহালী, বেড়া, সাঁথিয়া এলাকায় শুরু হয় গবাদীপশু মোটাতাজাকরণের কাজ। এ এলাকার হাজার হাজার গবাদীপশুর খামারে বিভিন্ন উন্নতজাতের লাখ লাখ গবাদীপশুকে বেশী বেশী দানাদার খাদ্য ও কাঁচা ঘাস খাওয়াইয়ে মোটাতাজা করা হয়েছে। মোটাতাজাকরণকৃত ওইসব লাখ লাখ গবাদীপশুকে স্থানীয় খামার থেকে ও কোরবানির পশুর হাট থেকে যমুনা নদীপথে নৌকাযোগে ঢাকাসহ দেশের বিভিন্ন কোরবানির হাটগুলোতে নিয়ে যাওয়া হচ্ছে। বন্যাজনিত কারণে বিগত বছরের চেয়ে চলতি বছর গবাদীপশুর দাম বেশ চড়া আকার ধারণ করেছে বলে খামারীরা জানিয়েছে। তবে সংকটের আশংকা নেই বলেও তারা অভিমত ব্যাক্ত করেছেন। পশুবিজ্ঞানীদের মতে, আসন্ন ঈদুল আযহা উপলক্ষে গো-সমৃদ্ধ জনপদ শাহজাদপুরসহ পার্শ্ববর্তী অঞ্চল থেকে বিপুল সংখ্যক গবাদীপশু ট্রাকযোগে ও যমুনা নদীপথে নৌকাযোগে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের কোরবানির হাটগুলোতে সরবরাহ প্রক্রিয়া শুরু হয়েছে যা দেশে কোরবানী পশুর চাহিদার একটি বৃহৎ অংশের যোগান দিচ্ছে। এদিকে, শাহজাদপুরসহ পার্শ্ববর্তী কোনবানি পশুর হাটগুলোতে জালনোটের বিস্তার রোধ, ছিনতাই, চাঁদাবাজিসহ বিশৃঙ্খলা ঠেকাতে স্থানীয় প্রশাসন নিরাপত্ত্বা ব্যাবস্থা জোড়দার করেছে বলে জানিয়েছেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার আলীমুন রাজীব ও থানার অফিসার ইনচার্জ মো: খাজা গোলাম কিবরিয়া জানিয়েছেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

ধর্ম

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

আগামীকাল (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়ায় ইয়ামেন শাহাজাদা হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি...

শাহজাদপুরের বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন চৌধুরী আর নেই!

শাহজাদপুর

শাহজাদপুরের বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন চৌধুরী আর নেই!

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার পুকুরপাড় নিবাসী মিঠু চৌধুরী, শুভ্র চৌধুরী ও শাহজাদপুর উপজেলা স্বেচ্ছাসেবক

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

সেনা কর্মকর্তারা জানায়, বন্দুকধারীদের উপস্থিতি সম্পর্কে তথ্যের ভিত্তিতে শুরু হওয়া একটি ঘেরাও ও তল্লাশি অভিযানের সময় দু...

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

জাতীয়

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

এ সময় প্রধান উপদেষ্টা বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের কাছ থেকে প্রাপ্ত সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে যেগুলো এখনই বাস্তবায়ন...

কাজীপুরে বাল্যবিবাহ থামিয়ে দিয়ে বরযাত্রীর খাবার এতিমদের খাওয়ালেন ইউএনও

সিরাজগঞ্জ জেলার সংবাদ

কাজীপুরে বাল্যবিবাহ থামিয়ে দিয়ে বরযাত্রীর খাবার এতিমদের খাওয়ালেন ইউএনও

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আজ দুপুরে দশম শ্রেণির ওই ছাত্রীর (১৬) সঙ্গে বগুড়া জেলার ধুনট উপজেলার চর সারিয়াকান্দি গ...