মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

4

শাহজাদপুর সংবাদ ডটকম চট্রগ্রাম : এবার পানেও দেওয়া হচ্ছে ফরমালিন। ‘আশামিল, রিডোমিল গোল্ড ও ডাইথেন এম৪৫’ নামে ম্যানকোজেব গ্রুপের ছত্রাক নাশক ওষুধ ব্যবহার করা হচ্ছে পানে। এসব ওষুধ ক্ষেত খামারের ছত্রাক জনিত পচন রোধের জন্য ব্যবহার করা হয়।টেকনাফ উপজেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. শফিউল আলম বলেন, এসব ওষুধ কৃষকরা ক্ষেতে পচনরোধের জন্য ব্যবহার করে থাকেন।কিন্তু টেকনাফ পান বাজারে গিয়ে দেখা যায় অসাধু ব্যবসায়ীরা ওষুধটির অপব্যবহার করছেন। সরবরাহ করার জন্য প্রস্তুত করা প্রত্যেক পানের ঝুড়িতে ছত্রাক পচন রোধের ওষুধ পানির সাথে মিশিয়ে ঝুড়িতে ছিটানো হচ্ছে। যা মানুষের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। তিনি জানান, এ ছত্রাক পচনরোধের ওষুধ মেশানো পান বা যে কোনো কাঁচা দ্রব্যে মেশানো হলে তার কার্যকারিতা থাকে ১৫ দিন। এ সময়ের মধ্যে খেলে লিভার ক্যান্সারসহ শরীরে বিভিন্ন রোগ দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।সরেজমিনে গিয়ে দেখা যায়, পান ব্যবসায়ী আবদুল আমিন পানে ফরমালিন ব্যবহার করছেন। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, টেকনাফ থেকে পান নিয়ে ঢাকাসহ বিভিন্ন জেলায় পৌঁছাতে কয়েক দিন সময় লেগে যায়। এ মেডিসিন ব্যবহার না করলে সব পান পঁচে যায়। ফলে আর্থিক ক্ষতি সাধিত হয়। তাই পচন রোধের জন্য এসব ওষুধ তিন বছর ধরে ব্যবহার করছি।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যার অভিযোগ

অপরাধ

শাহজাদপুরে যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যার অভিযোগ

সিরাজগঞ্জের শাহজাদপুরে যৌতকের দাবিতে সোনিয়া খাতুন (২১) নামের এক গৃহবধুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ করেছে পরিবারের লোকজন। ঘ...

শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’

শাহজাদপুর

শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’

আজ বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য ৫১৯ কোটি টাকার একটি প্রকল্প...

শাহজাদপুরে ইয়াবাসহ ০৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

শাহজাদপুর

শাহজাদপুরে ইয়াবাসহ ০৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর থানাধীন এলাকা থেকে ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-...

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

শাহজাদপুর

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

এবার ৫৫ বছর বয়সী এক বৃদ্ধা ৩ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনী রেখে পরকীয়ার টানে বিয়ের দাবীতে ৩০ বছর বয়সী এক যুবকের বাড়িতে উঠেছে।...

চলচ্চিত্রে রবীন্দ্রনাথ

শিল্প ও সাহিত্য

চলচ্চিত্রে রবীন্দ্রনাথ

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মের ৩৪ বছর পর চলচ্চিত্রের উদ্ভাবন হয়। এরপর গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথের ন...

করোনা ভ্যাকসিনের পরীক্ষা শুরু করছে সিঙ্গাপুর

আন্তর্জাতিক

করোনা ভ্যাকসিনের পরীক্ষা শুরু করছে সিঙ্গাপুর

করোনাভাইরাস ভ্যাকসিনের প্রাথমিক পর্যায়ে ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করতে যাচ্ছে সিঙ্গাপুর। প্রথম টিকাটি আগামী সপ্তাহে স্বে...