শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬

বেলকুচি সংবাদদাতা: আগামী ১ জানুয়ারী উপমহাদেশের প্রখ্যাত ওলিয়ে কামেল হযরত খাজা শাহ সুফী ইউনুস আলী এনায়েতপুরীর (র:) ১০১ তম বার্ষিক মহা পবিত্র ওরছ শরীফ উপলক্ষে সাজসজ্জা ও তোরণ নির্মাণের কাজ চলছে। সিরাজগঞ্জের সায়দাবাদ বিশ্বরোড় থেকে বিশ্বশান্তি মঞ্জিল এনায়েতপুর পাক দরবার শরীফ পর্যন্ত বিভিন্ন রং বে রংয়ের কাপড় দিয়ে দেড় মাস ধরে দক্ষ কারিগর দিয়ে আকর্শনীয় ডিজাইনের প্রায় বহু তোরণ নির্মান ও মুল সড়কসহ গুরুত্বপূর্ন স্থান গুলোতে চলছে লাইটিংয়ের কাজ। এছাড়া বিশ্ব শান্তি মঞ্জিল এলাকা পাক দরবার শরীফে রংয়ের কাজ, ধোয়া-মোছা, আলোকসজ্জা ও ভক্তবৃন্দদের থাকার জন্য ছামিয়ানা এবং বিশাল খাবার মাঠের পরিস্কার পরিচ্ছন্নতা, পানি সাপ্লাইয়ের নতুন নতুন লাইনের কাজ চলছে। ওরছ শরীফ উপলক্ষে এনায়েতপুরসহ আশপাশের গ্রাম গুলেতে চলছে ধোয়া মোছা ও পরিস্কার পরিচ্ছন্নতার কাজ। এছাড়া এনায়েতপুরের বিভিন্ন বিপনী বিতান, চিকিৎসা সেবা প্রদান কারী প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সেচ্ছাসেবী সংগঠন সহ নিজ নিজ উদ্যোগে ওরছ শরীফের সফলতা কামনায় ব্যানার ফেস্টুন লাগানো, পরিস্কার পরিচ্ছন্নতা এবং রংয়ের কাজ করা হয়ে থাকে প্রতি বছরই। এদিকে মহা পবিত্র ওরশ শরীফ উপলক্ষে এলাকার সকলের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। সবাই দেশ-বিদেশের জাকের ভাই-ভগ্নিদের আগমনের জন্য অপেক্ষা করছে। ইতোমধ্যে দুরদুরান্তের বহু আত্নীয় স্বজন মহা পবিত্র ওরছ শরীফ উপলক্ষে এনায়েতপুরে আসতে শুরু করছে বলে জানা গেছে। দেশ-বিদেশ থেকে আগত জাকেরান, আশেকান ও ভক্তবৃন্দদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও সমাজ সেবা মুলক সংগঠনের পক্ষ থেকে ব্যানার ফেস্টুন লাগালো হচ্ছে। এনায়েতপুর পাক দরবার শরীফের মোজাদ্দেদীয়া কমান্ডার মো: আনিছুর রহমান ও সহকারী জহুরুল ইসলাম বলেন, প্রতিবছরের ন্যায় এবারও মহাপবিত্র ওরছ শরীফে লাখ লাখ জাকের ভাই-ভগ্নিদের সার্বিক নিরাপত্তার জন্য র‌্যাব, পুলিশসহ আন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী আমাদের সহায়তা করবে ইনশাআল্লাহ। এছাড়া ভক্তবৃন্দের খেদমতে দরবার শরীফের মোজাদ্দেদীয়া আনসার ও মেডিক্যাল টিম কাজ করে যাবে। এছাড়া সারা দেশে বহু ভক্তবৃন্দ নিজ নিজ এলাকায় তোরণ নির্মান ও কাফেলা নিয়ে ওরছ শরীফে এসে দোয়া, দরুদ এবং ধর্মীয় আলোচনায় অংশ নেবেন। আখেরি মোনাজাত পরিচালনা করবেন দরবার শরীফের গদিনশীন হুজুর পাক আলহাজ হযরত খাজা কামাল উদ্দিন (নুহু মিয়া)। এদিকে ওরছ শরীফের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে জানিয়ে এনায়েতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম হোসেন বলেন, দরবার শরীফ এলাকায় তিন স্তরের নিরাপত্তা এবং ক্লোজ সার্কিট ক্যামেরায় পুরো এলাকা নিরাপত্তা চাদরে ডেকে রাখা হবে। উল্লেখ্য, আগামি ১ জানুয়ারি শুরু হয়ে ৩ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে শতবছরের ঐতিহ্যবাহী এই ওরছ শরীফ।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

শাহজাদপুর

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

সিরাজগঞ্জ শাহজাদপুরে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও মাটি পরিবহনের ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালকসহ ২ জন...

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

এম এ হান্নান শেখঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরের পূর্ব পাশে অবস্থিত পিডিবির ৩টি ও বেসরকারি ১টি মিলে মো...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

শিক্ষাঙ্গন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ'র কেন্দ্রে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটের ভর্তি প...

‘টাকা দিলে বাঁচিয়ে দেবো, না দিলে ফাঁসিয়ে দেবো’

অপরাধ

‘টাকা দিলে বাঁচিয়ে দেবো, না দিলে ফাঁসিয়ে দেবো’

আবুল কাশেম ও শামছুর রহমান শিশির : র‌্যাব, ডিবি ও পুলিশের কথিত সোর্স পরিচয়ে ও মানব কল্যাণ সংস্থায় চাকুরি করার কথা বলে শা...

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

সেনা কর্মকর্তারা জানায়, বন্দুকধারীদের উপস্থিতি সম্পর্কে তথ্যের ভিত্তিতে শুরু হওয়া একটি ঘেরাও ও তল্লাশি অভিযানের সময় দু...

শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল বাকী'র ৯ম মৃত্যুবার্ষিকী পালন

শাহজাদপুর

শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল বাকী'র ৯ম মৃত্যুবার্ষিকী পালন

সিরাজগঞ্জের শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, মুক্তিযুদ্ধ কালীন থানা কমান্ডার, শাহজাদপুরের প্রথম থানা প্রশাসক, শাহজাদ...