
নিজস্ব প্রতিবেদক :- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদের জন্য ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজি মো. সেলিম এবং সাংগঠনিক সম্পাদক সাঈদ খোকন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্য মঙ্গলবার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন হাজি মো. সেলিম, সাঈদ খোকন, মাহমুদুর রহমান মান্না ও সারাহ বেগম কবরী । ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের রিটার্নিং অফিসারের কার্যালয় (মহানগর নাট্যমঞ্চ) থেকে দুপুর সাড়ে ১২টার দিকে সাঈদ খোকন এবং বেলা সোয়া একটার দিকে হাজি সেলিম মনোনয়নপত্র সংগ্রহ করেন। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ও আওয়ামী লীগের সাবেক সাংসদ সারাহ বেগম কবরী আজ ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র কিনেছেন। বেলা ১১টার দিকে উত্তর সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে তাঁদের পক্ষ থেকে দুই ব্যক্তি মনোনয়নপত্র সংগ্রহ করেন। মাহমুদুর রহমান মান্নার পক্ষে মনোনয়নপত্র কেনেন আতিকুর রহমান। কবরীর পক্ষে শহিদুল ইসলাম মনোনয়নপত্র কেনেন। ঢাকা উত্তরে গতকাল সোমবার মনোনয়নপত্র কেনেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল হক। সব মিলিয়ে উত্তর সিটি থেকে এ পর্যন্ত মেয়র পদে ১৫ জন, কাউন্সিলর পদে ২৬৯ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আর দক্ষিণে মেয়র পদে নয়জন, কাউন্সিলর পদে ৫২৫ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তফসিল অনুযায়ী, আগামী ২৮ এপ্রিল ঢাকা ও চট্টগ্রামের তিন সিটিতে ভোট হবে। ২৯ মার্চ পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের সুযোগ রয়েছে। ১ ও ২ এপ্রিল মনোনয়নপত্র বাছাই, প্রত্যাহারের শেষ তারিখ ৯ এপ্রিল পর্যন্ত।
সম্পর্কিত সংবাদ
জাতীয়
শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত
সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...
জীবনজাপন
খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল
শামছুর রহমান শিশির ও রাজীব রাসেল, শাহজাদপুর থেকে : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দর এলাকার বড়াল সেতু...
অপরাধ
পাবনা কলেজ গেট এলাকায় যুবক কে কুপিয়ে হত্যা
সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার ৬নং পোরজনা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দ্বায়...
শাহজাদপুর
পোরজনা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন ওসমান গণি
আন্তর্জাতিক
আরও ৪ মাস গ্র্যান্ড খতিবকে আল-আকসা মসজিদে ঢুকতে দেবে না ইসরাইল
তথ্য-প্রযুক্তি
আকাশে উড়ল বিশ্বের বৃহত্তম ইলেকট্রিক উড়োজাহাজ
