রবিবার, ২২ মার্চ ২০২৬
সিরাজগঞ্জের উল্লাাপাড়ায় স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে রতন আলী (২৬) নামে এক বখাটেকে আটকে গণধোলাই দিয়ে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেছে স্থানীয় জনতা। বুধবার বিকেলে (২৭ মে) উপজেলার দক্ষিন পুস্তিগাছা গ্রামে এ ঘটনা ঘটে। পরে ভ্রাম্যমান আদালত ওই বখাটে যুবখাটেকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেল হাজতে পাঠিয়েছে।  বক রতন ওই গ্রামের রেজাউল করিমের ছেলে। উল্লাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাহিদ হাসান খাঁন জানান, বখাটে রতন দীর্ঘদিন ধরে এলাকার স্কুল-কলেজের মেয়েদের প্রকাশ্য যৌন হয়রানি করে আসছিল। কেউ প্রতিবাদ করলেই তাদের উপর দলবল নিয়ে হামলা করতো। বুধবার বিকেলে স্থানীয় বিদ্যালয়ের দশম শ্রেনীর এক ছাত্রীকে পথের মধ্যে যৌন হয়রানি করে বখাটে রতন। তিনি আরও জানান, এসময় ওই ছাত্রীর চিৎকার লোকজন ছুটে এসে বখাটেকে রতনকে গণধোলাই দিয়ে আটক করে। সংবাদ পেয়ে পুলিশসহ ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালতে বখাটে রতনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পুলিশ বিকেলেই তাকে জেলহাজতে পাঠিয়েছে। তথ্যসূত্রঃ বিডি-প্রতিদিন

সম্পর্কিত সংবাদ

বিধিনিষেধ না মানায় শাহজাদপুরে ১৬ জনকে জরিমানা

শাহজাদপুর

বিধিনিষেধ না মানায় শাহজাদপুরে ১৬ জনকে জরিমানা

লকডাউন কার্যকর করতে বুধবার শাহজাদপুর ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়। কিন্ত সরকারি বিধি...

শাহজাদপুরে সোনাতনী ইউনিয়ন যুবদল সভাপতি গ্রেফতার

রাজনীতি

শাহজাদপুরে সোনাতনী ইউনিয়ন যুবদল সভাপতি গ্রেফতার

শাহজাদপুর প্রতিনিধি : বহুল আলোচিত সায়দাবাদে ট্রেনে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা দুটি মামলায় সিরাজগঞ্জের শাহজ...

শাহজাদপুর সরকারি কলেজের অধ্যক্ষকে আওয়ামী লীগের দাপ্তরিক পত্র দেয়ায় মিশ্র প্রতিক্রিয়া

জাতীয়

শাহজাদপুর সরকারি কলেজের অধ্যক্ষকে আওয়ামী লীগের দাপ্তরিক পত্র দেয়ায় মিশ্র প্রতিক্রিয়া

শাহজাদপুর প্রতিনিধি : একটি অনুষ্ঠান সফল করতে  ‘কেন্দ্রীয় আওয়ামী একটি লীগের একটি দাপ্তর...