সোমবার, ২৩ মার্চ ২০২৬

ফাইনাল খেলা শুরুর আগেই সন্ধ্যার মধ্যে উৎসবমুখর পরিবেশে ভূরিভোজ হবে। তারও আগে বিকেল থেকে চলবে গানবাজনা, আলোচনা। খাওয়ার মেনুতে থাকছে গরু ও মুরগির মাংসের বিরিয়ানি। সম্প্রীতির বন্ধন হিসেবে ব্রাজিল সমর্থকদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। বিশ্বকাপ ফুটবল ফাইনালের আগে রংপুর টাউন হলে মাঠে এমন আয়োজন করেছেন আর্জেন্টিনার সমর্থকেরা।

খেলা দেখার জন্য টাউন হলের মাঠে বড় পর্দা লাগানো হয়েছে। রয়েছে উচ্চ শব্দের সাউন্ড সিস্টেম। আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের পক্ষ থেকে খেলা দেখার আয়োজন ছিল বিশ্বকাপের শুরু থেকেই। এখানে বড় পর্দায় সব কটি খেলা দেখানো হয়। হাজারো মানুষ একসঙ্গে খেলা উপভোগ করেন।

গতকাল শনিবার রাতেও টাউন হল মাঠে ক্রোয়েশিয়া ও মরক্কোর মধ্যকার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ দেখতে আসেন অনেক দর্শক। খেলা এই দুই দলের হলেও আলোচনার বিষয় ছিল আর্জেন্টিনা ও ফ্রান্সের মধ্যকার আজকের ফাইনাল ম্যাচ। খেলার সময় অধিকাংশ দর্শক মরক্কোর পক্ষে স্লোগান দিলেও মাঝেমধ্যে আর্জেন্টিনা আর মেসির নাম ধরে স্লোগান ওঠে।

বড় পর্দায় খেলা দেখানোর আয়োজনকারীদের একজন আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের সভাপতি আফজাল হোসেন বলেন, ‘প্রতিদিন এখানে হাজারো মানুষ খেলা উপভোগ করেছেন। এভাবে খেলা দেখার মজাই আলাদা। প্রতিদিনই ছিল উৎসবমুখর পরিবেশ। শেষ দিনেও এমনটি থাকবে বলে আমাদের বিশ্বাস।’

খেলা উপলক্ষে প্রতিদিনই প্রধান সড়ক থেকে টাউন হলের মাঠে প্রবেশের প্রধান ফটক পর্যন্ত বসে সারি সারি খাবারের দোকান। ভাপা পিঠা, গুড়ের জিলাপি, পেঁয়াজু, ঝালমুড়ির দোকান। চায়ের দোকান তো আছেই। ওসমান গণি নামের একজন এখানে ভ্রাম্যমাণ খাবারের দোকান নিয়ে বসেন। তিনি বলেন, ‘গরম-গরম গুড়ের জিলাপি আর পেঁয়াজুর চাহিদা বেশি। তবে ফাইনালের দিন দুপুর থেকেই দোকান বসবে। কেননা বিকেল থেকেই লোকজন ছুটে আসবে, এমনটিই আশা করা যাচ্ছে।’

আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের উপদেষ্টা রংপুরের ব্যবসায়ী তানভীর আশরাফী বলেন, ‘এবারের বিশ্বকাপ খেলা বেশ উপভোগ করা হলো। একসঙ্গে হাজার হাজার মানুষের উপস্থিতিতে খেলার আয়োজন অনেক দিন মনে থাকবে। এভাবে খেলা দেখার মজাই আলাদা।’

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

শাহজাদপুর

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

শাহজাদপুর

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

এবার ৫৫ বছর বয়সী এক বৃদ্ধা ৩ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনী রেখে পরকীয়ার টানে বিয়ের দাবীতে ৩০ বছর বয়সী এক যুবকের বাড়িতে উঠেছে।...

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

সিরাজগঞ্জ জেলার সংবাদ

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশন বেড থেকে পালিয়ে রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে অবস্থান নেওয়া সেই বৃদ্ধ (৬৫) ম...

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

জীবনজাপন

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

শাহজাদপুর উপজেলা সংবাদদাতাঃ স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান! এভাবেই বন্যার্তরা বন্যার পা...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার করতোয়া নদীর পানিতে ডুবে অফি নামের ১০ বছরের শিশুর মৃত্যু হয়েছে। নিহত অফি শাহজাদপুর পৌরসদরে...