রবিবার, ২২ মার্চ ২০২৬
 নিজস্ব প্রতিনিধি: কর্মস্থলে যাওয়ার পথে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের উল্লাপাড়ায় ট্রাক চাপায় মা-মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় শংকর কুমার পাল নামে এক প্রভাষক গুরুতর আহত হয়েছেন। আজ সকাল সাড়ে ৯টার দিকে উল্লাপাড়া উপজেলার নেওয়ারগাছা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহতেরা হলেন নাটোর জেলার সিংড়া থানার লালর এলাকার বাসিন্দা ও হেলার ভিজিটর চায়না রানী পাল (৪৫) ও তার মেয়ে তুলি রানী পাল (৬)। গুরুতর আহত শংকর কুমার পাল শাহজাদপুর সাতবাড়িয়া ডিগ্রী কলেজের পরিসংখ্যান বিভাগের প্রভাষক। উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক (এস.আই) পবিত্র কুমার এ তথ্য নিশ্চিত করে জানান, প্রভাষক শংকর পাল ও তার স্ত্রী চায়না রানীকে নিয়ে স্বপরিবারে মটর সাইকেলযোগে নাটোর থেকে কর্মস্থল সিরাজগঞ্জের শাহজাদপুরে যাচ্ছিলেন। বগুড়া-নগরবাড়ী মহাসড়কের উল্লাপাড়া উপজেলার নেওয়ারগাছা এলাকায় পৌছলে পিছন থেকে একটি ট্রাক তাদের মটর সাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চায়না রানী ও তার মেয়ে তুলি রানী মারা যায়। এ সময় শংকর কুমার পালও গুরুতর আহত হয়। স্থানীয়রা নিহত ও আহতদের উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সম্পর্কিত সংবাদ

বিধিনিষেধ না মানায় শাহজাদপুরে ১৬ জনকে জরিমানা

শাহজাদপুর

বিধিনিষেধ না মানায় শাহজাদপুরে ১৬ জনকে জরিমানা

লকডাউন কার্যকর করতে বুধবার শাহজাদপুর ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়। কিন্ত সরকারি বিধি...

শাহজাদপুরে সোনাতনী ইউনিয়ন যুবদল সভাপতি গ্রেফতার

রাজনীতি

শাহজাদপুরে সোনাতনী ইউনিয়ন যুবদল সভাপতি গ্রেফতার

শাহজাদপুর প্রতিনিধি : বহুল আলোচিত সায়দাবাদে ট্রেনে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা দুটি মামলায় সিরাজগঞ্জের শাহজ...

শাহজাদপুর সরকারি কলেজের অধ্যক্ষকে আওয়ামী লীগের দাপ্তরিক পত্র দেয়ায় মিশ্র প্রতিক্রিয়া

জাতীয়

শাহজাদপুর সরকারি কলেজের অধ্যক্ষকে আওয়ামী লীগের দাপ্তরিক পত্র দেয়ায় মিশ্র প্রতিক্রিয়া

শাহজাদপুর প্রতিনিধি : একটি অনুষ্ঠান সফল করতে  ‘কেন্দ্রীয় আওয়ামী একটি লীগের একটি দাপ্তর...