শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

উল্লাপাড়া প্রতিনিধিঃ উল্লাপাড়ায় ভ্রাম্যমান আদালতে ৭ জুয়াড়িকে জরিমানা করা হয়েছে। বুধবার সন্ধ্যার দিকে উল্লাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) আকরাম হোসেন ভ্রাম্যমান আদালতে এই সাজা প্রদান করেন। জুয়াড়িরা হলো সলঙ্গা থানার রুয়াপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে রেজাউল হক (২৪), ককিল উদ্দিনের ছেলে মুত্তালিব হোসেন (২৫), কোরবান আলীর ছেলে সাইফুল ইসলাম (২৮), পাশান শেখের ছেলে শামছুল শেখ (৪০), আব্দুস ছামাদ আকন্দের ছেলে মানিক (২৮) নাইমুড়ী গ্রামের মহির উদ্দিনের ছেলে মাসুদ করিম (৪০), ছাবের উদ্দিনের ছেলে মোজাম্মেল হক (৪৫)।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, বুধবার থানার নাইমুড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে উল্লে¬খিত ব্যক্তিরা জুয়া খেলছিল। ঘটনাস্থলে গিয়ে পুলিশ তাদের আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করে। আদালত এ সময় এদের প্রত্যেককে ১ হাজার টাকা করে জরিমানা করেন বলে উক্ত পুলিশ কর্মকর্তা জানান।

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসনের বিজয় দিবস পালিত

জাতীয়

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসনের বিজয় দিবস পালিত

নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুরে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত হয়েছে। বিজয় দিবস উপলক্ষে শাহজাদপুর উপজেলা প্রশাসন নানা অনুষ...

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

জীবনজাপন

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...

সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতিঃ পানি বিপদ সীমার ৪১ সেঃ মিঃ উপরে