শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

উল্লাপাড়া প্রতিনিধিঃ উল্লাপাড়ায় ভাতিজিকে ধর্ষনের অভিযোগে চাচা আব্দুল আলিমকে (১৭) গ্রেফতার করেছে পুলিশ। সে উল্লাপাড়া উপজেলার চর বাকুয়াগ্রামের ইমান আলীর ছেলে। পুলিশ শুক্রবার রাতে ধর্ষক আলিমকে গ্রেফতার করে শনিবার বেলা ১২টায় সিরাজগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করেছে।

উল্লাপাড়া থানা পুলিশ জানায় গত ৩০ সেপ্টেম্বর সকালে চরবাকুয়া গ্রামের আব্দুল আলীম তার সৎ ভাইয়ের ৯ বছরের কন্যাকে ফুসলিয়ে পাশ্ববর্তী পুকুরপাড়ে নিয়ে ধর্ষণ করে। পরে ধর্ষিত ঐ শিশু বিষয়টি তার পরিবারকে অবগত করে। এ ঘটনায় শিশুর পিতা দুলাল হোসেন বাদী হয়ে শুক্রবার রাতে আব্দুল আলিমকে আসামী করে উল্লাপাড়া থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

উল্লাপাড়া থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৌশিক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধর্ষনের ঘটনায় মামলা দায়েরের পর রাতেই ধর্ষক আব্দুল আলিমকে গ্রেফতার করা হয়েছে। শিশু কন্যাকে উদ্ধার করেশারীরিক পরীক্ষার জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ

বন্যা

শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শুক্রবার, ১২ সেপ্টেম্বর - ২০১৮ খ্রিষ্টাব্দ : বন্...

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসনের বিজয় দিবস পালিত

জাতীয়

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসনের বিজয় দিবস পালিত

নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুরে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত হয়েছে। বিজয় দিবস উপলক্ষে শাহজাদপুর উপজেলা প্রশাসন নানা অনুষ...

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

জীবনজাপন

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...