শনিবার, ২১ মার্চ ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি নৌবন্দরগামী ৩৫ টি সারবাহী কার্গো-জাহাজ যমুনা নদীর পানির নাব্যতা সংকটের কারণে দুই সপ্তাহ ধরে পাটুরিয়া-দৌলদিয়া এলাকায় আটকা পড়ে আছে। ফলে আসন্ন সেচ মৌসুমে সিরাজগঞ্জ সহ উত্তরাঞ্চলের রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলার ১৪ টি বাফার গুদামে আপদকালীন সার মজুদের কাজ চরম ভাবে বিঘ্নিত হচ্ছে। সময় মত এ মজুদের কাজ সম্পন্ন করতে না পারলে সেচ মৌমুমে সারের কৃত্রিম শংকট সৃষ্টির আশংকায় কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন। বিআইডাব্লিুউটিএ নাব্য সংকট স্থানে ড্রেজিয়ের কাজ শুরু করলেও তা ধীরগতিতে চলতে থাকায় এ থেকে তেমন কোন সুবিধা আসছেনা বলে কৃষকরা জানিয়েছেন। এ ব্যাপারে বাঘাবাড়ি নৌবন্দর কর্মকর্তা এস এম সাজ্জাদুর রহমান বলেন, ড্রেজিং চলছে, অল্পদিনের মধ্যে এ সমস্যা সমাধান হয়ে যাবে। এ ব্যাপারে বিসিআইসির বগুড়া আঞ্চলিক অফিসের লিয়াজো অফিসার শামীম আহমেদ জানান, এ বছর উত্তরাঞ্চলের ১৬ জেলার ইরি-বোর আবাদের জন্য বাফার ১৪ টি গুদামে আগে থেকেই ২ লক্ষ ৮০ হাজার মেট্রিক টন সার মজুদ করা আছে। এর পরেও আরো ৯ লক্ষ মেট্রিক টন সার বিভিন্ন পথে আমদানি করা হচ্ছে। এর সিংহভাগ সার বাঘাবাড়ি নৌবন্দর দিয়ে আমদানি করা হয়। এ নৌ রুটে নাব্যতা সংকট সৃষ্টি হওয়ায় আপদকালীন সার মজুদের কাজ কিছুটা বিঘ্নিত হচ্ছে। তবে এ অবস্থা সাময়িক বলে তিনি জানান। এ দিকে যমুনা নদীতে নাব্যতা না থাকায় বাঘাবাড়িনৌবন্দরে সারবাহী জাহাজ তুলনামূলক ভাবে কম আসার কারণে কাজ কর্ম কমে যাওয়ায় বন্দর শ্রমিকরা অনেকটা বেকার সময় কাটাচ্ছে। এতে তাদের উপার্জন কমে যাওয়ায় তারা পরিবার পরিজন নিয়ে চরম মানবেতর জীবন যাপন করছে। এ ব্যাপারে বাঘাবাড়ি নৌবন্দরের লেবার এজেন্ট আবুল হোসেন জানান, সারবাহী জাহাজ কম আসায় তারাও আর্থিক ভাবে চরম লোকসানে পড়েছেন। তিনি দ্রুত এ নৌ রুটের নাব্যতা ফিরিয়ে আনতে ড্রেজিং কাজ আরো দ্রুত করার জোর দাবী জানিয়েছেন।

সম্পর্কিত সংবাদ

কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাজনীতি

কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

উৎসব মূখর পরিবেশে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১০নং কৈজুরী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রিবার্ষি...

ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির

সিরাজগঞ্জ জেলার সংবাদ

ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির

এ অবস্থায় নকুলেশ্বর শিবমন্দিরটি রক্ষায় এগিয়ে এসেছেন তাড়াশের হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের দানশীল মানুষ। তারা সাম্প্রদায়ি...

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বাংলাদেশ

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর ভয়াবহ ভাঙনে গত চার দিনে ৩০টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। হাটশেরপুর ইউনিয়নের পাঁচ গ্রাম এ...

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

খেলাধুলা

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না। প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম...

শুক্রবার কেন মুসলমানদের সপ্তাহের শ্রেষ্ঠ দিন

ধর্ম

শুক্রবার কেন মুসলমানদের সপ্তাহের শ্রেষ্ঠ দিন

অনলাইন ডেস্কঃ আজ শুক্রবার। পবিত্র জুমার দিন। সাপ্তাহিক ঈদের দিন। সপ্তাহের শ্রেষ্ঠ দিন। ইসলামে এ দিনটির গুরুত্ব ও তাৎপর্য...

মাদককে ‘না’ বলার সময় শেষ, প্রয়োজন গণঐক্যের প্রতিরোধ

সম্পাদকীয়

মাদককে ‘না’ বলার সময় শেষ, প্রয়োজন গণঐক্যের প্রতিরোধ

স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন উপজেলা গভর্ন্যন্স প্রজেক্ট এর আওতায় উপজেলা পরিষ...