সিরাজগঞ্জের শাহজাদপুরে শাহজাদপুর সংবাদ ডটকম এর প্রধান সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার-এর নামে সড়ক নামকরণের উদ্বোধন করা হয়েছে।
শাহজাদপুর পৌরসভার তালতলা মোড় হতে আইগবাড়ি পাড়কোলার মুক্তিযোদ্ধা আবুল বাশারের বাড়ির মোড় হয়ে বিশ্বরোড পর্যন্ত রাস্তাটি 'বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার সড়ক' নামকরণ করা ফলক উন্মোচন করেন, পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী।
শাহজাদপুর সংবাদ ডটকম এর প্রধান সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার
এ সময় আরো উপস্হিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, সাবেক ডেপুটি কমান্ডার বিনয় কুমার পাল, সংরক্ষিত আসনের কাউন্সিলর সিলভী পারভীন মিঠু, সংশ্লিষ্ট কাউন্সিলর আবু শামীম সূর্য, মোস্তাফিজুর রহমান পিযুষ,বণিক সমিতির সাধারণ সম্পাদক রবিন আকন্দ, শিল্পপতি আনোয়ার হোসেন, বাশার পুত্র মেহেদী হাসান কিরন ও স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সড়ক নামকরণের উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র তরু লোদী বলেন, মুক্তিযোদ্ধারা দেশের সূর্য সন্তান। আমি তাঁদেরকে সর্বোচ্চ সম্মান দেখাতে চাই এবং এজন্যই এ রাস্তাটির এমন নামকরণ করা হয়েছে।
অপরদিকে, বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার মুঠোফোনে এ প্রতিবেদককে বলেন,'আমি অসুস্হতার জন্য ঢাকায় অবস্হান করছি, শাহজাদপুরে যেতে পারিনি। তবে, মেয়র মনির আক্তার খান তরু লোদী আমাকে যে সম্মান দেখালেন তাতে আমি তার কাছে চিরকৃতজ্ঞ। আর এ সম্মান শুধু আমার জন্য নয়, এ সম্মান দেশের সকল বীর মুক্তিযোদ্ধাদেরই দেখানো হলো বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।
বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের সময় ভারতের শিলিগুঁড়ির পানিঘাটা ক্যাম্পে প্রশিক্ষণ গ্রহণ করেন এবং তিনি জুলেট উইংয়ের স্কটলিডার ছিলেন। তার এফএফ নম্বর ৮৭৬৮।
সম্পর্কিত সংবাদ
জাতীয়
শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি
বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন
শাহজাদপুর
শাহজাদপুরে ডিলারের বাড়ী থেকে টিসিবির পণ্য উদ্ধার
সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর সদরের দ্বারিয়াপুর মোদকপাড়ার মহল্লায় মেসার্স বকতিয়ার এন্টারপ্রাইজের মালিক বখতিয়ারের বাড়ি থেকে...
শাহজাদপুর
শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু
সিরাজগঞ্জ শাহজাদপুরে দিনে-দুপুরে বাড়ির পাশের ডোবায় পড়ে আছিয়া খাতুন(৩২) নামের ৩ সন্তানের জননীর করুণ মৃত্যু হয়েছে।
শাহজাদপুর
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর
প্রথম পর্যায়ে ২৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে (২৮ আগস্ট) চুক্তি স্বাক্ষরিত হয়। আজ (২৯ আগস্ট) বাকি ২১টি পাবলিক বিশ্ববিদ...
ধর্ম
রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন
আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি নেয়ামত অসংখ্য ও অগণিত। তন্মধ্যে সুস্থতা অনেক বড় অনুকম্পা। অসুস্থতাও তার পক্ষ থেকে নিয়ামত...
ধর্ম
বিয়ের সময় পাত্রীর নাম ভুল বললে বিয়ে হবে
‘অভিভাবক ও দুইজন সাক্ষী ছাড়া কোন বিবাহ নেই।’- (আহমাদ, বুলূগুল মারাম- হা/৯৭৬, বিয়ে অধ্যায়)
