বুধবার, ২২ এপ্রিল ২০২৬
নাটোরের বড়াইগ্রামে ঈদের জন্য নতুন কাপড় কিনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় আকবর আলী (৬০) নামে এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আইড়মারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আকবর আলী জেলার বাগাতিপাড়া উপজেলার রহমানপুর গ্রামের নবীর উদ্দিনের ছেলে এবং বাগাতিপাড়া বাজারের কাপড় ব্যবসায়ী। নিহত আকবর আলীর ছেলে আকাশ জানান, তার বাবা একজন কাপড়ের ব্যবস্যায়ী। তিনি সিরাজগঞ্জের শাহজাদপুর কাপড়ের মোকামে ঈদের জন্য নতুন কাপড় কিনতে যাচ্ছিলেন। বনপাড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শফিকুল ইসলাম জানান, বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের ফিডার সড়ক দিয়ে যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত আটোরিকশা বনপাড়া থেকে সিরাজগঞ্জের শাহজাদপুরে যাচ্ছিল। অটোরিকশাটি আইড়মারী এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই কাপড় ব্যবসায়ী আকবর আলী মারা যান। এ ঘটনায় আহতদের উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মরদেহটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

বাংলাদেশ

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

রাজশাহীর বাঘায় গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়ে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে পালিয়ে গেছে স্ত্রী। শুক্রবার রাত ২টার দি...

আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়

শাহজাদপুর

আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়

১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয় সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ। শাহজাদপুর সরকারি কলেজের পশ্চিম পাশে একটি মসজিদ আছে যা শাহজাদপ...

এবারের ঈদে স্বাস্থ্যবিধি অনুসরণ করে গণপরিবহন চালু রাখার সিদ্ধান্ত সরকারের

এবারের ঈদে স্বাস্থ্যবিধি অনুসরণ করে গণপরিবহন চালু রাখার সিদ্ধান্ত সরকারের

আসন্ন ঈদ-উল-আজহার সময় সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি অনুসরণ করে গণপরিবহন চলাচল করবে বলে সরকার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১ জুলা...

শাহজাদপুর ব্যবসায়ী মহলে নৌকায় ভোট চেয়ে এসএ হামিদ লাবলুর প্রচারপত্র বিলি

রাজনীতি

শাহজাদপুর ব্যবসায়ী মহলে নৌকায় ভোট চেয়ে এসএ হামিদ লাবলুর প্রচারপত্র বিলি

নিজস্ব প্রতিবেদক : আজ শুক্রবার রাতে শাহজাদপুর পৌর এলাকার প্রাণকেন্দ্র মণিরামপুর বাজারের ব্যবসায়ীদের মধ্যে আওয়ামী লীগ সরক...

‘নৌকায় ভোট চাইতে এসেছি’ - শেখ আব্দুল হামিদ লাবলু

রাজনীতি

‘নৌকায় ভোট চাইতে এসেছি’ - শেখ আব্দুল হামিদ লাবলু

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শুক্রবার, ২৮ সেপ্টেম্বর -২০১৮ খ্রিষ্টাব্দ : ‘নৌকায় ভোট চাইতে আপনাদের কাছে এসেছ...