বুধবার, ২২ এপ্রিল ২০২৬
ইসরাইলকে নিয়মিতভাবে নিজেদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দিয়েছে সৌদি আরব। বুধবার সংযুক্ত আরব আমিরাতের অনুরোধে দেশটি ইসরাইলের বিমানকে তাদের আকাশসীমা ব্যবহার করার অনুমতি দিয়েছে। খবর নিউইয়র্ক টাইমসের। খবরে বলা হয়েছে, দুবাইয়ের অনুরোধের পর আরব আমিরাতের সঙ্গে যেকোনো দেশ থেকে বিমান যোগাযোগে সৌদি আরবের আকাশ সীমা ব্যবহার করার অনুমতি দিয়ে ঘোষণা পত্র প্রকাশ করা হয়। এতে করে দুবাই ও তেলআবিবের মধ্যে বিমান যোগাযোগের সময় ও খরচ অর্ধেক কমে আসবে। এর আগে দেশ দু’টির বিমান যোগাযোগে দুটি আলাদা দেশে অবতরণ করে তারপর আমিরাতে প্রবেশ করাতে হতো। এখন সেটির আর প্রয়োজন হবে না। এর ফলে মধ্যপ্রাচ্যে ইসরাইল নিজেদের ব্যবসায় এবং পর্যটনের ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা করবে। ১৩ আগস্ট দুবাইয়ের সঙ্গে তেল আবিবের হওয়া ‘সম্পর্ক স্বাভাবিককরণ’ চুক্তির পর বেশ কয়েকটি চুক্তি হয়। এর মধ্যে দু’দেশের মধ্যে বিমান যোগাযোগ চালুর সিদ্ধান্ত নেয়া হয়। গত সোমবার (৩১ আগস্ট) ইসরাইলি পতাকাবাহী বিমানটি তেল আবিব থেকে উড্ডয়ন করে। ফ্লাইটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ সহযোগীদের সঙ্গে ছিলেন ইসরাইলি প্রধানমন্ত্রী বিনইয়ামিন নেতানিয়াহু। বিডি প্রতিদিন

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

বাংলাদেশ

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

রাজশাহীর বাঘায় গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়ে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে পালিয়ে গেছে স্ত্রী। শুক্রবার রাত ২টার দি...

আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়

শাহজাদপুর

আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়

১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয় সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ। শাহজাদপুর সরকারি কলেজের পশ্চিম পাশে একটি মসজিদ আছে যা শাহজাদপ...

এবারের ঈদে স্বাস্থ্যবিধি অনুসরণ করে গণপরিবহন চালু রাখার সিদ্ধান্ত সরকারের

এবারের ঈদে স্বাস্থ্যবিধি অনুসরণ করে গণপরিবহন চালু রাখার সিদ্ধান্ত সরকারের

আসন্ন ঈদ-উল-আজহার সময় সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি অনুসরণ করে গণপরিবহন চলাচল করবে বলে সরকার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১ জুলা...

শাহজাদপুর ব্যবসায়ী মহলে নৌকায় ভোট চেয়ে এসএ হামিদ লাবলুর প্রচারপত্র বিলি

রাজনীতি

শাহজাদপুর ব্যবসায়ী মহলে নৌকায় ভোট চেয়ে এসএ হামিদ লাবলুর প্রচারপত্র বিলি

নিজস্ব প্রতিবেদক : আজ শুক্রবার রাতে শাহজাদপুর পৌর এলাকার প্রাণকেন্দ্র মণিরামপুর বাজারের ব্যবসায়ীদের মধ্যে আওয়ামী লীগ সরক...

‘নৌকায় ভোট চাইতে এসেছি’ - শেখ আব্দুল হামিদ লাবলু

রাজনীতি

‘নৌকায় ভোট চাইতে এসেছি’ - শেখ আব্দুল হামিদ লাবলু

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শুক্রবার, ২৮ সেপ্টেম্বর -২০১৮ খ্রিষ্টাব্দ : ‘নৌকায় ভোট চাইতে আপনাদের কাছে এসেছ...