বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

মামুন বিশ্বাস, শাহজাদপুরঃ সবাই হৈ হুল্লোড় করে তখন প্রতিবন্ধী নাসিমা (১২) নির্বাক চোখে তাকিয়ে দেখে বন্ধুদের স্কুলে যাওয়া। স্কুলে যাওয়া তো দুরের কথা নিজের কাজগুলো করতেই নির্ভর করতে অন্যের ওপর। জন্মগতভাবেই নাসিমা শারীরিক প্রতিবন্ধী। নাসিমা সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর নতুন পাড়া গ্রামের মোঃ শামচুল হকের মেয়ে। একটি হুইল চেয়ারের জন্যে তার কত না আকুতি। নাসিমার বাবা শামচুল হক বলেন, আমার এই মেয়েটি জন্ম থেকেই প্রতিবন্ধী। আমার কোন ছেলে নাই শুধু ২ টি মেয়ে । সবার বড় মেয়ে সাবিনা (২৫) বিয়ে দিয়েছি আর ছোট মেয়ে প্রতিবন্ধী নাসিমা কে নিয়ে আমাদের বসবাস । শামচুল হক একজন সামান্য তাঁত শ্রমিক। সারা দিনে যেটুকু রোজগার করে তা দিয়ে স্ত্রী ও নাসিমা কে নিয়ে কোনমতে ডালভাত খেয়ে জীবন ধারণ করেন। ২ শতাংশ জায়গায় উপর একটা ছাপড়া ঘরে অনেক কষ্ট করে তিনি তার পরিবার নিয়ে থাকে। যেখানে অভাবের তারনায় সংসার চালাতেই হিমশিম খাই সেখানে আমার মেয়ের জন্য হুইল চেয়ার কেনা তো দুঃস্বপ্ন মাত্র। সমস্যার কথা জানতে চাইলে নাসিমা জানান, আমি দাঁড়াতে পারি না, হাঁটতেও পারি না, হাত-পা হামাগুড়ি দিয়ে আমাকে চলাফেরা করতে হয়। যদি আমার ১টি হুইল চেয়ার হতো তাহলে হয়তো নিজে নিজে অনেকটা চলতে পারতাম। যদি কোন সহৃদয়বান ব্যক্তি আমাকে একটি হুইল চেয়ার দিত তাহলে আমি চলাফেরা করতে পারতাম । নাসিমার বাবা আরো জানান ,প্রতিবন্ধি কার্ড পেয়েছি তাছাড়া আর কোন সহযোগিতা কেউ করে নাই । নাসিমার এর বাবা শামচুল হক বুক ভরা আশা নিয়ে বলেন, আমি আমার এই প্রতিবন্ধী মেয়ের জন্য সমাজের বিত্তশালী ব্যক্তিদের কাছে অন্য কিছু চাই না, আমার এই প্রতিবন্ধি মেয়ে চলাচল করার জন্য একটি হুইল চেয়ার চাই । তিনি সমাজের বিত্তবান ও হৃদয়বান ব্যক্তিদের কাছে এই সাহায্যের আবেদন জানান।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

জাতীয়

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...

যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধে ৮ বছরে ৫ স্থানে ধ্বস; জনমনে শংকা

ফটোগ্যালারী

যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধে ৮ বছরে ৫ স্থানে ধ্বস; জনমনে শংকা

শামছুর রহমান শিশির, বিশেষ প্রতিবেদক : ১৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার কৈজুরী থেকে বিনোটিয়া...

পাবনা কলেজ গেট এলাকায় যুবক কে কুপিয়ে হত্যা

অপরাধ

পাবনা কলেজ গেট এলাকায় যুবক কে কুপিয়ে হত্যা

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

সিটি করপোরেশনে মান্না-কবরী- সেলিম-খোকন মনোনয়নপত্র নিলেন