মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
বৃহস্পতিবার সকালে শাহজাদপুর উপজেলার যমুনা নদী তীরবর্তী সোনাতুনী ইউনিয়নের প্রত্যান্ত অঞ্চল ও ভয়াবহ বন্যা কবলিত দুর্গম চরাঞ্চলের ৫ 'শ অসহায়, দুস্থ বানভাসীদের মাঝে আজ সকালে ত্রান বিতরন করা হয়েছে । গ্রুপের নেতৃবৃন্দকে সাথে নিয়ে বন্যাদুর্গত চরাঞ্চলের ৫'শ দুস্থদের হাতে ত্রান বিতরন করা হয়। বিতরণে উপস্থিত ছিলেন গ্রুপ নির্বাহী ও সভাপতি রাজীব রাসেল । আরো উপস্তিত ছিলেন সাধারন সম্পাদক ও এডমিন ফারুক হাসান কাহার, এডমিন শামছুর রহমান শিশির, এম এ হান্নান শেখ গ্রুপের সদস্য মনোয়ার সাব্বির, জুয়েল, শরিফ, রাসেদুল । ত্রাণ বিতরণ প্রসঙ্গে সার্কেল শাহজাদপুরের সভাপতি রাজীব রাসেল বলেন, অামরা সবমসময় অসহায় জনগোষ্ঠীর সব ধরনের সহযোগিতা করে থাকি । গত বছরের ন্যায় আমরা এ বছর ও বানভাসীদের মাঝে ত্রান বিতরন করলাম । পরবর্তীতে আমরা শুধু শাহজাদপুর নয় বাংলাদেশের বিভিন্ন জেলায় যেখানে বন্যা, খরাসহ যেকোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ হলে সার্কেল শাহজাদপুরের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করবো। সাধারন সম্পাদক ও এডমিন ফারুক হাসান কাহার বলেন, মানুষের সেবা করার সুযোগ পেয়ে রাব্বুল আলামিনের কাছে অশেষ শুকরিয়া জানাচ্ছি। সকলের সহযোগিতায় আমরা ত্রাণ পৌঁছে দিতে পেরেছি। অনেকের কাছেই আমাদের হাত পেতে চাইতে হয়েছে, নিজের জন্য নয়, মানবতার জন্য। আল্লাহর অশেষ রহমতে অনেকেই আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আমরা এখানে যে ত্রাণ নিয়ে গিয়েছি তা যেন তাদের কষ্টময় জীবনের কাছে কিছুই না। তাই সমাজের সকলের কাছে অনুরোধ, যার যার সামর্থ মত যেন তাদের পাশে দাঁড়াতে পারেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ  ও মানববন্ধন

অপরাধ

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন

সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...

শাহজাদপুরে  বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

রাজনীতি

শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে  মাস্ক বিতরণ

শাহজাদপুর

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে মাস্ক বিতরণ

রুলা'র পক্ষ থেকে মাস্ক বিতরন করের এ্যাডভোকেট আহসান হাবিব সোহেল (এপিপি) ও এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান সবুজ(এপিপি)

শাহজাদপুরে গণধর্ষণের পর ১ কিশোরিকে হত্যার অভিযোগ

অপরাধ

শাহজাদপুরে গণধর্ষণের পর ১ কিশোরিকে হত্যার অভিযোগ

বিশেষ প্রতিবেদক : গতকাল মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের যুগনীদহ মধ্যপাড়া মহল্লায় পাষন্ড...