বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন- সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর শাখার উদ্যোগে বাংলাদেশ বিচার বিভাগীয় অধঃস্তন আদালতের কর্মচারীদের ৩ দফা দাবি বাস্তবায়নের লক্ষে বুধবার (১১ নভেম্বর) সকালে শাহজাদপুর চৌকি আদালতের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রায় আধ ঘন্টাব্যাপী এ মানববন্ধনে অংশগ্রহন করেন শাহজাদপুর চৌকি আদালতের সকল বিচারবিভাগীয় কর্মচারীবৃন্দ।
বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের ৩ দফা দাবিগুলো হচ্ছে -
১। অধঃস্তন আদালতের কর্মচারীদের বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের সহায়ক কর্মচারী হিসেবে অন্তর্ভূক্ত করতঃ উক্ত স্কেলে বেতন ভাতা প্রদান।
২। সকল ব্লক পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃষ্টি করে হাইকোর্ট ও মন্ত্রণালয়ের ন্যায় জেষ্ঠ্যতা ও দক্ষতার ভিত্তিতে প্রতি ৫ বছর অন্তর অন্তর পদোন্নতি, উচ্চতর গ্রেড প্রদানের ব্যবস্থা।
৩। অধঃস্তন সকল আদালতের কর্মচারীদের নিয়োগ বিধি সংশোধন করে এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রনয়ন।
উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন সিনিয়র সহকারি জজ আদালতের সেরেস্তাদার মোঃ মোজাম্মেল হক, পেশকার আঃ মালেক ওয়ারেচি যুগ্ন জেলা দায়রা জজ আদালতের বেঞ্চ-সহকারী মোহামমদ আলী, নিম্নমান সহকারি মোঃ শাহ আলম, জুডিঃ ম্যাজিঃ আদালতের স্টেনো, মেহেদি হাসান প্রমুখ।
এসময় বক্তারা বলেন, আমাদের ন্যায্য ৩ দফা দাবী বাস্তবায়নের জন্য সরকারের প্রতি অনুরোধ করে এবং তাদের ন্যায্য ৩ দফা দাবী দ্রুত বাস্তবায়ন না হলে কর্মবিরতি সহ কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষনা প্রদান করে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে বলেও জানান বক্তারা।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক
কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...
উল্লাপাড়া সংবাদ
উন্মুক্ত বাজেট আলোচনা সভা
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ... আবুল কাশেম ও শামছুর রহমান শিশির : আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথিত সোর্সের ছদ্মাবরণে শাহজাদপুরে দীর্ঘদিন ধরে আশ্রিত না... নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : গতকাল বুধবার বিকেলে শাহজাদপুর উপজেলার যমুনা নদী তীরবর্তী গালা ইউনিয়নে বাংলাদেশ ছাত্রলীগ (জ... চৌহালী প্রতিনিধিঃ চৌহালীতে যমুনা নদীর তীরে খেলার সময় পানিতে পড়ে গিয়ে নিখোঁজ শিশু জিহাদ হ...
শাহজাদপুর
শাহজাদপুরে বানভাসিদের পাশে সাবেক এমপি চয়ন
অপরাধ
শাহজাদপুরে বাবুলের নারী ব্যবসার চালচিত্র
রাজনীতি
শাহজাদপুরে গালা ইউনিয়ন ছাত্রলীগ (জাসদ)'র কমিটি গঠন
চৌহালীতে নিখোঁজ শিশু জিহাদের এখন সন্ধ্যান মেলেনি
