শনিবার, ২১ মার্চ ২০২৬

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুকালি গ্রামে  সিএসএফ (চাইল্ড সাইট ফাউন্ডেশন) গ্লোবাল সেন্টার পরিদর্শন করেন ইরানের রাষ্ট্রদূত মনছুর চাভসী।

 শনিবার সন্ধ্যায় শাহজদপুর উপজেলার পোতাজিয়া ইনিয়নের নুকালি গ্রামে সিএসএফ গ্লোবাল সেন্টার ঘুরে দেখেন। এ সময় সিএসএফ গ্লোবালের সেন্টারে উপস্থিত প্রায় ২'শ জন প্রতিবন্ধীর খোজ খবর নেন ইরানী রাষ্ট্রদূত।



এতে ইরানের রাষ্ট্রদূত মনছুর চাভসীর সহধর্মিণীসহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আছলাম আলী, সিএসএফ গ্লোবাল সেন্টারের এক্সিকিউটিভ মেম্বার আল মামুন, শাহজাদপুর উপজেলা বিএনপি'র সভাপতি মোঃ ইকবাল হোসেন হিরু, সাধারন সম্পাদক মোঃ আরিফুজ্জামান আরিফ, পৌর বিএনপি'র সভাপতি এমদাদুল হক নওশাদ, সাধারণদন সম্পাদক হাজী আইয়ুব আলী প্রমুখ। এ সময় উপজেলা  বিএনপি, যুবদল ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 





জানা গেছে, সিএসএফ গ্লোবাল সেন্টার শাহজদপুর শাখায় মোট ২ হাজার জন প্রতিবন্ধীকে চিকিৎসাসেবা ও কারিগরী শিক্ষার মাধ্যমে কাজের উপযোগী করে গড়ে তোলা হয় এবং পারদর্শিতা অনুযায়ী  তাদের কাজের ব্যবস্থা করে দেয়া হয়। 



এরপর রাষ্ট্রদূত শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারিবাড়ি, জগৎ বরেণ্য অলী হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি (রহ.) এর মাজার শরীফ পরিদর্শন করেন। 

সম্পর্কিত সংবাদ

কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাজনীতি

কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

উৎসব মূখর পরিবেশে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১০নং কৈজুরী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রিবার্ষি...

ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির

সিরাজগঞ্জ জেলার সংবাদ

ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির

এ অবস্থায় নকুলেশ্বর শিবমন্দিরটি রক্ষায় এগিয়ে এসেছেন তাড়াশের হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের দানশীল মানুষ। তারা সাম্প্রদায়ি...

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বাংলাদেশ

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর ভয়াবহ ভাঙনে গত চার দিনে ৩০টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। হাটশেরপুর ইউনিয়নের পাঁচ গ্রাম এ...

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

খেলাধুলা

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না। প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম...

শুক্রবার কেন মুসলমানদের সপ্তাহের শ্রেষ্ঠ দিন

ধর্ম

শুক্রবার কেন মুসলমানদের সপ্তাহের শ্রেষ্ঠ দিন

অনলাইন ডেস্কঃ আজ শুক্রবার। পবিত্র জুমার দিন। সাপ্তাহিক ঈদের দিন। সপ্তাহের শ্রেষ্ঠ দিন। ইসলামে এ দিনটির গুরুত্ব ও তাৎপর্য...

মাদককে ‘না’ বলার সময় শেষ, প্রয়োজন গণঐক্যের প্রতিরোধ

সম্পাদকীয়

মাদককে ‘না’ বলার সময় শেষ, প্রয়োজন গণঐক্যের প্রতিরোধ

স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন উপজেলা গভর্ন্যন্স প্রজেক্ট এর আওতায় উপজেলা পরিষ...