মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
ইমরান হোসাইন, সিরাজগঞ্জ

ইমরান হোসাইন, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরিতে হাট পেরিফেরির সরকারি জায়গা দখল পাকা দোকান ঘড় উত্তোলন করছেন কৈজুরি ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ নেতা মোঃ সাইফুল ইসলাম। এ বিষয়ে বারবার অভিযোগ প্রদান করা হলেও অদৃশ্য কারনে কোন ব্যাবস্থা নিচ্ছে না উপজেলা প্রশাসন। 

সরেজমিন জেলার শাহজাদপুর উপজেলার কৈজুরি বাজারে গিয়ে দেখা যায়, ১০ নং কৈজুরি ইউনিয়ন পরিষদের সামনে একটি পাকা ঘড় উত্তোলন করা হচ্ছে। 

শ্রমিকদের সাথে কথা বললে তারা জানান ঘড়টির মালিক কৈজুরি ইউপি চেয়ারম্যান ও শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক মোঃ সাইফুল ইসলাম। 

ঐ স্থানে পূর্বে একটি কাচা ঘড় ছিল তা ভেঙ্গে পাকা ঘড়টি নির্মান করা হচ্ছে। সরকারি হাট পেরিফেরির জায়গায় পাকা ঘড় উত্তোলন করা হলেও কোন প্রকার ব্যাবস্থা নেয়া হচ্ছে না। সরকারি জায়গায় ঘড় উত্তোলনের ঘটনা ঘটলেও প্রভাবশালি ঐ চেয়ারম্যানের ভয়ে মুখ খুলছেন না হাট ইজারাদার ও স্থানীয়রা। 

স্থানীয় বাদল প্রামানিক জানান, কৈজুরি ইউনিয়ন পরিষদেও সামনে হাটের সরকারি জায়গার উপর পজিশন কিনে নেয়া একটি টিনের ঘড় ছিল সাইফুল চেয়ারম্যানের। এখন ঘড়টি ভেঙ্গে পাকা করা হচ্ছে। বাজাওে আরো কয়েকটি ঘড় উত্তোলনের চেষ্টা হয়েছিল কিন্তু প্রশাসন সেগুলো উঠাতে দেযনি। 

কিন্তু চেয়ারম্যান পাকা ঘড় উত্তোলন করলেও কেউ কিছু বলছে না। 

এ বিষয়ে জেলার শাহজাদপুর উপজেলার ১০ নং কৈজুরি ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম বলেন, সরকারি হাট পেরিফেরির জায়গার একটি ঘড়সহ আমি পজিশন ক্রয় করেছিলাম প্রায় ১০ বছর আগে। বর্তমানে ঘড়টি পাচ ইঞ্চি ওয়াল করে টিনশেড করা হচ্ছে। বাজারের সরকারি জায়গার পজিশন ক্রয় করেই সবাই ঘড় উত্তোলন করে। 

এ বিষয়ে শাহজাদপুরের সহকারি কমিশনার (ভূমি) মাসুদ হোসেন জানান, ঘড় উত্তোলনের খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করে ঘড় উত্তোলন করতে নিষেধ করে এসেছি। তারপরও ঘড় উত্তোলন করা হলে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।

সূত্রঃ অভিযাত্রা

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল

ধর্ম

শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল

ফারুক হাসান কাহারঃ গতকাল শুক্রবার উপজেলা শহিদ স্মৃতি মিলনায়তন এ বাংলাদেশ মানবাধিকার কমিশন শাহজাদপুর...

শেষ আটে বাংলাদেশ, বলার রুবেলের কারুকার্য   বেলকুচিতে রঙের খেলা ও আনন্দ মিছিল

খেলাধুলা

শেষ আটে বাংলাদেশ, বলার রুবেলের কারুকার্য বেলকুচিতে রঙের খেলা ও আনন্দ মিছিল

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি : গত মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়েছে সিরাজগঞ্জের বেলকুচিতে রং এর খেলা ও আনন্দ মিছিল হয়েছে।...

আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। রাসূল (সাঃ) এর হাদিস গেলো কই?

জাতীয়

আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। রাসূল (সাঃ) এর হাদিস গেলো কই?

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুকালী হাইস্কুল মাঠে বাংলাদেশ

শাহজাদপুরে  বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

রাজনীতি

শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি