সোমবার, ২৩ মার্চ ২০২৬

সিরাজগঞ্জের শাহজাদপুরে সিএনজি চালিত অটোরিকশা চালকদের দুগ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বুধবার বিকেলে প্রতিপক্ষ কর্তৃক থ্রি-হুইল সিএনজি সঞ্চয় সমিতির কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজির রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর ও আসবাবপত্র ভাংচুরের অভিযোগ উঠেছে সিএনজি স্ট্যান্ডের চেইন মাস্টার মোক্তার হোসেনসহ তার নেতৃত্বাধীন অটোরিকশা চালকদের বিরুদ্ধে। 

এর প্রতিবাদে বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে থ্রি-হুইল সিএনজি সঞ্চয় সমিতি। অপরদিকে বৃহস্পতিবার দুপুরে হাবিবুল্লাহ নগর ইউনিয়ন আওয়ামিলীগ অফিসে চেইন মাস্টার ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোক্তার হোসেন বঙ্গবন্ধু শেখ মুজির রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুরের অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে।

থ্রি-হুইল সিএনজি সঞ্চয় সমিতির সাধারন সম্পাদক আব্দুর রহিম কালু, সিএনজি চালক মোঃ অপু ও মোঃ রেজা বলেন, সিএনজি স্ট্যান্ডের চেইন মাস্টার মোক্তার হোসেন কর্তৃক চাঁদাবাজীর প্রতিবাদ করায় তার নেতৃত্বে একদল লোক আমাদের অফিসে অতর্কিত হামলা চালিয়ে অফিসের আসবাবপত্র ভাংচুরসহ আমাদের মারপিট করে। এসময় আমাদের অফিসের টানানো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিও ভাংচুর করে তারা। 

এদিকে সব অভিযোগ অস্বীকার করে সংবাদ সম্মেলনে মোক্তার হোসেন বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শ ধারন করে আওয়ামীলীগের রাজনীতি করি। আমি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। আমার দাড়া এমন কাজ করার প্রশ্নই আসে না। বরং আমি যদি দেখি কোথাও বঙ্গবন্ধু বা মাননীয় প্রধানমন্ত্রীর ছবি পড়ে আছে তখন আমি নিজে সেটা তুলে সুন্দর জায়গায় রেখে দেই। আমার বিরুদ্ধে একটি পক্ষ অপপ্রচার চালাচ্ছে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। 

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি মাজেদ আলী, ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহজাহান আলী সহ সিএনজি স্ট্যান্ডের নেতৃবৃন্দ ও শ্রমিকবৃন্দ। 

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে হযরত শাহ্ হাবিবুল্লাহ (রহ.) এর বাৎসরিক ওরশ সম্পন্ন

ধর্ম

শাহজাদপুরে হযরত শাহ্ হাবিবুল্লাহ (রহ.) এর বাৎসরিক ওরশ সম্পন্ন

শাহজাদপুর প্রতিনিধি : গত শুক্রবার ভোররাতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শাহজাদপুরের বাদলবাড়িস্থ জগৎ বরেণ্য অলী হযরত শাহ্ হাব...

শাহজাদপুরে ডিলারের বাড়ী থেকে টিসিবির পণ্য উদ্ধার

শাহজাদপুর

শাহজাদপুরে ডিলারের বাড়ী থেকে টিসিবির পণ্য উদ্ধার

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর সদরের দ্বারিয়াপুর মোদকপাড়ার মহল্লায় মেসার্স বকতিয়ার এন্টারপ্রাইজের মালিক বখতিয়ারের বাড়ি থেকে...

শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু

সিরাজগঞ্জ শাহজাদপুরে দিনে-দুপুরে বাড়ির পাশের ডোবায় পড়ে আছিয়া খাতুন(৩২) নামের ৩ সন্তানের জননীর করুণ মৃত্যু হয়েছে।

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

জাতীয়

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

শাহজাদপুর

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

প্রথম পর্যায়ে ২৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে (২৮ আগস্ট) চুক্তি স্বাক্ষরিত হয়। আজ (২৯ আগস্ট) বাকি ২১টি পাবলিক বিশ্ববিদ...

রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন

ধর্ম

রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন

আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি নেয়ামত অসংখ্য ও অগণিত। তন্মধ্যে সুস্থতা অনেক বড় অনুকম্পা। অসুস্থতাও তার পক্ষ থেকে নিয়ামত...