সিরাজগঞ্জের শাহজাদপুর জামিরতা ডিগ্রি কলেজেে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৯ জানুয়ারি ( বুধবার) দুপুরে জামিরতা ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত ওই অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন উক্ত কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও উপজেলা ছাত্রদল আহবায়ক আল মামুন জুয়েল। শাহজাদপুর উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আল আমিন হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রধান উপদেষ্টা ও শাহজাদপুরের গণমানুষের নেতা প্রফেসর ড. এম এ মুহিত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র সভাপতি মোঃ ইকবাল হোসেন হিরু, সাধারন সম্পাদক মোঃ আরিফুজ্জামান আরিফ, পৌর বিএনপি'র সভাপতি এমদাদুল হক নওশাদ, সাধারন সম্পাদক হাজী আইয়ুব আলী, উপজেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি আব্দুল জব্বার, যুগ্ম সাধারন সম্পাদক আব্দুস সালাম, পৌর বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মোঃ ইয়াসিন আলী, রওশন আলী রোশনাই, জামিরতা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হায়দার আলী, উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল মাহমুদ, যুগ্ম আহবায় মোঃ জাহিদুল ইসলাম, মাসুম রানা, পৌর যুবদলের সিনিয়ার যুগ্ম-আহবায়ক বখতিয়ার ভূঁইয়া, যুগ্ম আহবায়ক আরাফাত আলী রবিউল প্রমুখ।
প্রধান অতিথি প্রফেসর ড. এম এ মুহিত শাহজাদপুরকে একটি শান্তিপূর্ণ শাহজাদপুর, শিক্ষানগরী শাহজাদপুর ও আধুনিক শাহজাদপুর গড়ার ওপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন।
এ সময় জামিরতা ডিগ্রি কলেজের শিক্ষকমন্ডলী, অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীরা সহ নানা গুণীজন উপস্থিত ছিলেন।
সম্পর্কিত সংবাদ
অপরাধ
শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ
সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...
শাহজাদপুর
হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...
অপরাধ
শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার
বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...
শাহজাদপুর
শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় ধুনাইল গ্রামের মো আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন পোষ্টার ব্যানারের মাধ্যমে নিজেকে আই...
অপরাধ
শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ
শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজে...
জনপ্রিয় চিত্রনায়িকা বর্ষার জন্মদিন
নিহাল খান, শাহজাদপুর প্রতিনিধিঃ গতকাল ২৮ শে ফেব্রুয়ারি রবিবার ছিল সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা ও মনসুন ফিল্মসের ব্যবস্থাপনা...
