রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহ্ আজম
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহ্ আজম
আন্তর্জাতিক গবেষণা সংস্থা অ্যালপার ডজার(এডি) সায়েন্টিফিক ইনডেক্সের বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান পেয়েছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহ্ আজম।
জানা যায়, তালিকায় মার্কেটিং বিষয়ে বাংলাদেশের সেরা গবেষক হয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহ্ আজম। তাঁর এ অর্জনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে আনন্দের বন্যা বয়ে যায়।
বৃহস্পতিবার (১৯ মে) সকালে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মোঃ শাহ্ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
অধ্যাপক ড. শাহ্ আজম শিক্ষাজীবন থেকে বাঙালি জাতীয়তবাদী আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচিত সাংস্কৃতিক সম্পাদক হিসেবে প্রগতিশীল শক্তিকে সুসংহত করেছেন। একই সঙ্গে দেশ নাটকের সক্রিয় কর্মী হিসেবে তিনি বাংলাদেশের গ্রুপ থিয়েটার আন্দোলনকে শক্তিশালী করেছেন। পৃথিবীখ্যাত উচ্চ র্যাংকের অনেক জার্নালে তাঁর বেশ কিছু সংখ্যক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। যেগুলো অনেক বিখ্যাত গবেষকগণ সাইট করেছেন।
অধ্যাপক ড. মোঃ শাহ্ আজম তিনি কর্মজীবনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিনসহ অনেক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে যোগদানের পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে শক্তিশালী করেছেন। ইতোমধ্যে সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় হিসেবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়’ বাংলাদেশে সুপরিচিত হয়েছে।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক
কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...
অপরাধ
‘টাকা দিলে বাঁচিয়ে দেবো, না দিলে ফাঁসিয়ে দেবো’
আবুল কাশেম ও শামছুর রহমান শিশির : র্যাব, ডিবি ও পুলিশের কথিত সোর্স পরিচয়ে ও মানব কল্যাণ সংস্থায় চাকুরি করার কথা বলে শা...
শাহজাদপুর
সাংবাদিক জাহানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা সংবাদ প্রকাশ ও লাশ ফেলে রাখার হুমকির নিন্দা ও প্রতিবাদ
সিরাজগঞ্জের শাহজাদপুরের সনামধন্য সাংবাদিক জাহানের বিরুদ্ধে কৈজুরি ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম নানা ষড়যন্ত্রে মেতে উ...
শাহজাদপুর
শাহজাদপুরে ৪ জমজ ভাইবোনের ১ম জন্মদিন পালন
গতকাল সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌরসদরের দ্বারিয়াপুর মহল্লায় ৪ জমজ ভাইবোনের ১ম জন্মদিন পালন করছে তাদের পরিবার। তারা...
রাজনীতি
নাসিমের রোগমুক্তি কামনায় সিরাজগঞ্জে দোয়া মাহফিল
জাতীয় নেতা শহীদ এম মনসুর আলীর সন্তান, সাবেক স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী, ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদ...
