বুধবার, ২৫ মার্চ ২০২৬

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাজার হাজার কর্মজীবি মানুষ পরিবহণ সংকটে গত দু‘দিন ধরে উপজেলার মনাকষা, কৈজুরি, জগতলা, পাচিল ও জামিরতা ঘাট থেকে ইঞ্জিন চালিত শ্যালো নৌকায় ও পাচিল ও জামিরতা থেকে গরু ও পণ্যবাহী ট্রাকে গাদাগাদি করে ও স্বাস্থ্যবিধি অমান্য করে ঢাকা,নারায়ণগঞ্জ ও গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে ছুটছে চাকরি বাচানোর তাগিদে। এ সুয়োগ কাজে লাগিয়ে নৌকার মাঝিরা ২০০টাকার ভাড়া ৫০০টাকা করে নিচ্ছে। তারপরেও কর্মজীবি মানুষ নিরুপায় হয়ে জীবনের ঝুঁকি নিয়ে কর্মস্থলে ছুটছে।

এ বিষয়ে পাচিল গ্রামের হৃদয় হোসেন জানান, বাসের টিকিট পাইনি। ট্রাকে ভাড়া বেশি তাই ঝুকি নিয়েই নৌকায় কর্মস্থলে ছুটছি। এ বিষয়ে জগতলা গ্রামের আমিরুল ইসলাম বলেন, মা বাবা আর ছোট ভাই বোনদের নিয়ে আমাদের সংসার। আমি কাজে যেতে না পারলে সবার আহার বন্ধ হয়ে যাবে। ওই গ্রামের পারভীন আক্তার জানান, আমার সংসারের উপার্জনক্ষম ব্যক্তি আমি না গেলে চাকরি হারাতে হবে। ফলে পরিবারের সবাইকে না খেয়ে মরতে হবে। তাই ঝুকি জেনেও নৌকায় কর্মস্থলে যাচ্ছি। 

এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি শাহিদ মাহমুদ বলেন, যমুনার চর এলাকার হতদরিদ্র কর্মজীবিরা নৌপথে নৌকায় কম খরচে কর্মস্থলে যাচ্ছে। যাতে পথে কোন দূর্ঘটনা না ঘটে  সে জন্য নৌকার মাঝি-মাল্লাদের কঠোর ভাবে শতর্ক করে দেওয়া হয়েছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে  মাস্ক বিতরণ

শাহজাদপুর

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে মাস্ক বিতরণ

রুলা'র পক্ষ থেকে মাস্ক বিতরন করের এ্যাডভোকেট আহসান হাবিব সোহেল (এপিপি) ও এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান সবুজ(এপিপি)

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ  ও মানববন্ধন

অপরাধ

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন

সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...