১৭ বছর পর ভেনেজুয়েলা-ইসরায়েল কনস্যুলার সেবা চালু
১২ আগস্ট, ২০২৬ এ ১১:২৯ AM

ভেনেজুয়েলা ও ইসরায়েল একে অপরের দেশে আবার কনস্যুলার সেবা চালু করতে সম্মত হয়েছে। গতকাল মঙ্গলবার দুই দেশের সরকার এ ঘোষণা দিয়েছে। ২০০৯ সাল থেকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন থাকা ভেনেজুয়েলার ভূরাজনৈতিক অবস্থানে এটি এক নাটকীয় পরিবর্তন।
গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ভেনেজুয়েলা ১৭ বছর আগে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল। তবে গত জানুয়ারিতে দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে যুক্তরাষ্ট্রে তুলে নিয়ে যাওয়ার পর ইসরায়েল-ঘনিষ্ঠ ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক জোরদার করে ভেনেজুয়েলা।
বর্তমান অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজের নেতৃত্বাধীন ভেনেজুয়েলা সরকার বলেছে, জুনে প্রাণঘাতী ভূমিকম্পের পর ইসরায়েলের মানবিক সহায়তাবিষয়ক প্রতিনিধিদল দেশটি সফর করেছিল। এরপর দুই দেশের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে আলোচনা হয়। এর মধ্য দিয়ে কনস্যুলার সেবা আবারও চালু করার এ চুক্তি হয়েছে।
ভেনেজুয়েলা সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘দুই সরকারই ইসরায়েল রাষ্ট্র ও ভেনেজুয়েলায় বসবাসরত ইহুদি সম্প্রদায়ের মধ্যকার সম্পর্কের গুরুত্ব স্বীকার করে। এ সম্প্রদায় দুই দেশের মধ্যে বন্ধুত্বের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সেতুবন্ধ হিসেবে কাজ করছে।’
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ও একই বিবৃতি প্রকাশ করেছে।
এদিকে ইরান বহু বছর ধরে ভেনেজুয়েলার ঘনিষ্ঠ মিত্র। বিশ্বের অন্যতম তেল উৎপাদনকারী দেশ হিসেবে ভেনেজুয়েলাও দীর্ঘদিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মুখে ছিল। তাই যুক্তরাষ্ট্রের সঙ্গে একই ধরনের চাপের মুখে থাকা ভেনেজুয়েলার সঙ্গে ইরান ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে। সম্প্রতি ওয়াশিংটনের কারাকাসে হস্তক্ষেপেরও নিন্দা জানিয়েছে তেহরান।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
পূর্ণগ্রাস সূর্যগ্রহণ আজ: কারা কখন দেখতে পাবেন, বাংলাদেশে কি দেখা যাবে
১২ আগস্ট, ২০২৬ এ ১২:২৯ PM · প্রথম আলো
হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’, দাবি ট্রাম্পের
১২ আগস্ট, ২০২৬ এ ১০:৫০ AM · প্রথম আলো
ইরানের হামলার হুমকিতে তুরস্ক থেকে গোপনে উড়োজাহাজ বদলের ঘটনা নিশ্চিত করলেন ট্রাম্প
১২ আগস্ট, ২০২৬ এ ৯:৫৪ AM · প্রথম আলো
দিল্লির চাপ সামাল দিতে ঝাড়খন্ডকে কংগ্রেসের বিরুদ্ধে পুঁজি করছে বিজেপি
১১ আগস্ট, ২০২৬ এ ৫:০৪ PM · প্রথম আলো
যুক্তরাষ্ট্রে শিশুদের টিকা নিয়ে কী নির্বাহী দিলেন ট্রাম্প, কেন এ নিয়ে সমালোচনা হচ্ছে
১১ আগস্ট, ২০২৬ এ ১২:৪১ PM · প্রথম আলো
