সৌদি আরবের রাজধানী রিয়াদে বড় বিস্ফোরণের শব্দ
৮ নভেম্বর, ২০২৬ এ ১২:৪১ PM

সৌদি আরবের রাজধানী রিয়াদে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আজ রোববার সম্ভাব্য হামলার আশঙ্কায় দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ আগাম সতর্কতা জারির কিছুক্ষণ পর এ শব্দ শোনা যায়। এক প্রত্যক্ষদর্শী এ তথ্য জানিয়েছেন।
সৌদি আরব ও ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা মধ্যে এ ঘটনা ঘটল। পরে অবশ্য সৌদি বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, বিপদের আশঙ্কা কেটে গেছে।
এর আগে গতকাল শনিবার ইয়েমেনের রাজধানী সানার কাছে একটি গ্রামে সৌদি আরবের বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত ও ৩৯ জন আহত হন বলে জানিয়েছে হুতি নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়।
হুতিদের পরিচালিত বার্তা সংস্থা সাবার দাবি, সানার পূর্বাঞ্চলের বানি হুশাইশ এলাকার বাড়িঘরে এসব হামলা চালানো হয়েছে। নিহত ব্যক্তিদের অধিকাংশ নারী ও শিশু।
হুতিদের এ দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স। সৌদি আরবের সেন্টার ফর ইন্টারন্যাশনাল কমিউনিকেশন জানিয়েছে, তারা এ ঘটনার তদন্ত করছে।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধের প্রভাবে গত জুলাইয়ে সৌদি আরব ও হুতিদের মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়। এ ঘটনায় ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি ভেঙে যায়। এর পর থেকে হুতিরা সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর ও তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়ে আসছে। অন্যদিকে ইয়েমেনে নিজেদের মিত্র সরকারি বাহিনীর পক্ষে বিমান হামলা চালিয়ে আসছে রিয়াদ।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
‘কর্ণাটকের জামাই’, আল–সাইয়েদের জয় কি বদলে দেবে মার্কিন রাজনীতির হিসাব
৮ নভেম্বর, ২০২৬ এ ১২:০০ PM · প্রথম আলো
ট্রাম্পের প্রেস সেক্রেটারি হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন ইউএফসি প্রধান ডানা হোয়াইট
৮ নভেম্বর, ২০২৬ এ ১১:৪৫ AM · প্রথম আলো
নেতানিয়াহু সরকারের অবসান ঘটাতে আইজেনকটের হাতে কত সময়, সরকার গঠনে শর্ত কী
৮ নভেম্বর, ২০২৬ এ ১১:০৫ AM · প্রথম আলো
মেক্সিকোর কাছে ১১টি ব্ল্যাক হক হেলিকপ্টার বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের
৭ নভেম্বর, ২০২৬ এ ১২:৫৩ PM · বাংলা ট্রিবিউন
কলকাতায় তৃণমূল নেতা অভিষেকের বাড়িতে হামলা, অভিযোগ বিজেপির দিকে
৭ নভেম্বর, ২০২৬ এ ১২:৪৮ PM · প্রথম আলো
