১০ ডিসেম্বরের পর বাতিল হবে প্রাথমিক হজ নিবন্ধন
২৬ নভেম্বর, ২০২৬ এ ১২:৫১ AM

২০২৭ সালের হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করার সময়সীমা নির্ধারণ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে হজ প্যাকেজের বাকি টাকা জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন না করলে প্রাথমিক নিবন্ধন বাতিল হয়ে যাবে। মঙ্গলবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো এক তথ্যবিবরণীতে এই জরুরি নির্দেশনার কথা জানানো হয়েছে।
মন্ত্রণালয় জানায়, সরকারি ও বেসরকারি- উভয় মাধ্যমে প্রাথমিক নিবন্ধিত হজযাত্রীদের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হবে। ‘হজ প্যাকেজ ও গাইডলাইন ২০২৭’-এর অনুচ্ছেদ ৫-এর উপঅনুচ্ছেদ ৬ অনুযায়ী তাদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে নিজ নিজ নির্বাচিত প্যাকেজের বাকি টাকা জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন নিশ্চিত করার জন্য প্রাথমিক নিবন্ধিত সব হজযাত্রীর প্রতি অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
ইসলামে ‘অপরাধ’ কোনটি, শাস্তির উদ্দেশ্য কী, কোন অপরাধের কী সাজা
২৪ নভেম্বর, ২০২৬ এ ১০:০০ AM · প্রথম আলো
