হলি ক্রস স্কুলে ২০২৭ সালে প্রথম, ষষ্ঠ ও নবম শ্রেণিতে ভর্তি, ফরমের মূল্যসহ যা যা জানা প্রয়োজন
৪ অক্টোবর, ২০২৬ এ ১১:০০ AM
২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির জন্য হলি ক্রস বালিকা উচ্চবিদ্যালয় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রথম শ্রেণির পাশাপাশি ষষ্ঠ ও নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। ভর্তিসংক্রান্ত নিয়মাবলি বিদ্যালয়ের অফিস থেকে সংগ্রহ করা যাবে।
শিক্ষাপ্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে। হলি ক্রস উচ্চবালিকা বিদ্যালয় শুধু বাংলা মিডিয়াম। এখানে ইংরেজি ভার্সন ও মিডিয়াম নেই।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রথম, ষষ্ঠ ও নবম শ্রেণিতে ভর্তির আবেদন ফরম আগামী ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯ অক্টোবর ও ১ নভেম্বর ২০২৬ পর্যন্ত বিদ্যালয়ের অফিসে পাওয়া যাবে। সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আবেদন ফরম বিদ্যালয়ের অফিস থেকে সংগ্রহ করতে হবে। ভর্তিসংক্রান্ত নিয়মাবলিও এই সময়ের মধ্য সংগ্রহ করতে হবে।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের নার্সিংয়ে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
৪ অক্টোবর, ২০২৬ এ ১২:৪২ PM · প্রথম আলো
চাকরি-ইন্টার্নশিপের সুযোগ, স্টামফোর্ডে ক্যারিয়ার এক্সপো ২০২৬ অনুষ্ঠিত
৪ অক্টোবর, ২০২৬ এ ১২:২৫ PM · প্রথম আলো
স্কুল–কলেজের শিক্ষার্থীদের জন্য লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড, নিবন্ধন শুরু
৪ অক্টোবর, ২০২৬ এ ১০:৩১ AM · প্রথম আলো
শিক্ষক দিবসের আগে শিক্ষা ক্যাডার কর্মকর্তা ও শিক্ষকদের পদোন্নতিবঞ্চনার অবসান হবে কি
৪ অক্টোবর, ২০২৬ এ ১০:০৪ AM · প্রথম আলো
