নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের নার্সিংয়ে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
৪ অক্টোবর, ২০২৬ এ ১২:৪২ PM

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের অধীন ২০২৬-২৭ শিক্ষাবর্ষের পোস্ট বেসিক নার্সিং ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। গতকাল শনিবার (৩ অক্টোবর ২০২৬) অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী ১০ হাজার ৫১৫ জন প্রার্থীর মধ্যে মেধা ও পছন্দক্রমানুসারে মোট ৮০৫ জন প্রার্থীকে সরকারি নার্সিং শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির জন্য নির্বাচিত করা হয়েছে। পরীক্ষায় ন্যূনতম ৪০ শতাংশ নম্বর প্রাপ্তদের তালিকা বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে। এই পরীক্ষার মাধ্যমে সরকারি নার্সিং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় ভর্তির জন্য প্রার্থীদের চূড়ান্তভাবে নির্বাচন করা হয়েছে।
কোর্সগুলো—
১. ব্যাচেলর অব সায়েন্স ইন পোস্ট বেসিক নার্সিং২. ব্যাচেলর অব সায়েন্স ইন পোস্ট বেসিক পাবলিক হেলথ নার্সিং৩. ব্যাচেলর অব সায়েন্স ইন পোস্ট বেসিক মিডওয়াইফারি
ভর্তির প্রক্রিয়া—
নির্বাচিত প্রার্থীদের ভর্তির তারিখ, সময় এবং প্রয়োজনীয় শর্তাবলি পরবর্তী সময়ে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের অফিশিয়াল ওয়েবসাইট এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
ফল দেখুন এখানে
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
চাকরি-ইন্টার্নশিপের সুযোগ, স্টামফোর্ডে ক্যারিয়ার এক্সপো ২০২৬ অনুষ্ঠিত
৪ অক্টোবর, ২০২৬ এ ১২:২৫ PM · প্রথম আলো
হলি ক্রস স্কুলে ২০২৭ সালে প্রথম, ষষ্ঠ ও নবম শ্রেণিতে ভর্তি, ফরমের মূল্যসহ যা যা জানা প্রয়োজন
৪ অক্টোবর, ২০২৬ এ ১১:০০ AM · প্রথম আলো
স্কুল–কলেজের শিক্ষার্থীদের জন্য লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড, নিবন্ধন শুরু
৪ অক্টোবর, ২০২৬ এ ১০:৩১ AM · প্রথম আলো
শিক্ষক দিবসের আগে শিক্ষা ক্যাডার কর্মকর্তা ও শিক্ষকদের পদোন্নতিবঞ্চনার অবসান হবে কি
৪ অক্টোবর, ২০২৬ এ ১০:০৪ AM · প্রথম আলো
