স্বৈরাচারী শক্তি জনগণকে দমনে গণমাধ্যমকে নিয়ন্ত্রণের হাতিয়ার বানায়: রিজভী
৩০ আগস্ট, ২০২৬ এ ১০:২৭ PM

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, স্বাধীনতায় বিশ্বাসী মানুষ সব আমলেই নির্যাতিত হন। কারণ স্বৈরাচারী শক্তি জনগণকে চিরস্থায়ীভাবে দমন করতে গণমাধ্যমকে নিয়ন্ত্রণের হাতিয়ার বানায়।
রবিবার (৩০ আগস্ট) বিকালে রাজধানীর সেগুনবাগিচায় প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশে (পিআইবি) প্রখ্যাত সাংবাদিক আব্দুস সালামের ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এতে আরও বক্তব্য রাখেন তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
ভারতের গণমাধ্যমের উদাহরণ টেনে তিনি বলেন, ‘দেশটির অধিকাংশ গণমাধ্যম এখন শাসকের অনুগত হয়ে কাজ করছে। প্রচারযন্ত্রকে ব্যবহার করে মানুষের চিন্তা ও মন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, ‘মত প্রকাশের স্বাধীনতার বিষয়ে বর্তমান সরকার অত্যন্ত উদার। তার দাবি, দায়িত্ব নেওয়ার পর গত ৬ মাসে সরকারের বিরুদ্ধে ৪৬৪টি বড় ধরনের অপতথ্য ছড়ানো হয়েছে। তারপরও সরকার মত প্রকাশের ব্যাপারে খুবই উদার আছে এবং থাকবে।
তিনি বলেন, একটি গণতান্ত্রিক সরকারের মত প্রকাশের ব্যাপারে উদার থাকাটাই স্বাভাবিক। কারণ মত প্রকাশ বন্ধ করে দিয়ে একটা গণতান্ত্রিক সরকার—যেটা ভবিষ্যতে আরেকটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত হতে চায় তার কোনও লাভ নেই।
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
দিল্লিতে যোগাযোগ করে আ.লীগের সঙ্গে আঁতাত করছে বিএনপি: গোলাম পরওয়ার
২১ অক্টোবর, ২০২৬ এ ৫:০৭ PM · বাংলা ট্রিবিউন
বিজয়া দশমীতে জগন্নাথ হল মন্দিরে গণসংহতি আন্দোলনের নেতাদের শুভেচ্ছা বিনিময়
২১ অক্টোবর, ২০২৬ এ ২:৩৮ PM · বাংলা ট্রিবিউন
বিতর্ক সামলাতে পদত্যাগ: সরকারের অস্বস্তি কাটছে কি?
২১ অক্টোবর, ২০২৬ এ ১২:০১ AM · বাংলা ট্রিবিউন
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
২০ অক্টোবর, ২০২৬ এ ১১:৫১ PM · বাংলা ট্রিবিউন
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে হতাহতের ঘটনায় জামায়াতের শোক
২০ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৪ AM · বাংলা ট্রিবিউন
