নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে হতাহতের ঘটনায় জামায়াতের শোক
২০ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৪ AM

নাটোরের বনপাড়ায় নাটোর-পাবনা মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৩ জন নিহত এবং অন্তত ৩০ জন আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই শোক প্রকাশ করেন। বিবৃতিতে তিনি উল্লেখ করেন, দেশের সড়ক ও মহাসড়কগুলোয় ট্রাফিক ব্যবস্থাপনার ত্রুটির কারণে একের পর এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেই যাচ্ছে।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘নাটোরের বনপাড়ায় নাটোর-পাবনা মহাসড়কে আজ মঙ্গলবার ভোরে ঘটে যাওয়া সড়ক দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু এবং অন্তত ৩০ জন আহত হওয়ার ঘটনা খুবই মর্মান্তিক ও হৃদয়বিদারক। আমি এ দুর্ঘটনায় প্রাণহানি ও আহতের ঘটনায় ব্যথিত ও শোকাহত। মহান আল্লাহ তাআলার নিকট নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। পাশাপাশি নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।’
তিনি আরও বলেন, ‘দুর্ঘটনাকবলিত আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট সব বিভাগের দায়িত্বশীল ব্যক্তিদের সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি।’
বিবৃতিতে জামায়াত সেক্রেটারি উল্লেখ করেন, ‘দেশের সড়ক ও মহাসড়কগুলোয় ট্রাফিক ব্যবস্থাপনার ত্রুটির কারণে একের পর এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে চলেছে। এমন ক্ষয়ক্ষতি রোধে ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন, অদক্ষ চালকেরা যাতে গাড়ি চালাতে না পারেন সে বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ, মেয়াদোত্তীর্ণ যানবাহনের চলাচল বন্ধ করা এবং সড়ক সিন্ডিকেট ভেঙে দিয়ে নাগরিকদের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি।’
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
পদত্যাগে মেয়র পদে নির্বাচনের পথ সুগম হলো ইশরাকের?
২২ অক্টোবর, ২০২৬ এ ১২:০১ AM · বাংলা ট্রিবিউন
‘পতিত স্বৈরাচার ও বিরোধী দলের আঁতাত নিয়ে প্রধানমন্ত্রীর অভিযোগ উদ্বেগজনক’
২১ অক্টোবর, ২০২৬ এ ৮:১৬ PM · বাংলা ট্রিবিউন
দিল্লিতে যোগাযোগ করে আ.লীগের সঙ্গে আঁতাত করছে বিএনপি: গোলাম পরওয়ার
২১ অক্টোবর, ২০২৬ এ ৫:০৭ PM · বাংলা ট্রিবিউন
বিজয়া দশমীতে জগন্নাথ হল মন্দিরে গণসংহতি আন্দোলনের নেতাদের শুভেচ্ছা বিনিময়
২১ অক্টোবর, ২০২৬ এ ২:৩৮ PM · বাংলা ট্রিবিউন
বিতর্ক সামলাতে পদত্যাগ: সরকারের অস্বস্তি কাটছে কি?
২১ অক্টোবর, ২০২৬ এ ১২:০১ AM · বাংলা ট্রিবিউন
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
২০ অক্টোবর, ২০২৬ এ ১১:৫১ PM · বাংলা ট্রিবিউন
