স্বাস্থ্যসেবায় অবদান রাখতে সলঙ্গা ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন
১২ আগস্ট, ২০২৬ এ ১১:৩৭ PM

মো. আখতার হোসেন হিরন, সলঙ্গা প্রতিনিধি :সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গায় উন্নত ও আধুনিক চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে সলঙ্গা ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার-এর শুভ উদ্বোধন করা হয়েছে।বুধবার (১২ আগস্ট ২০২৬) সকালে সলঙ্গা থানামোড়ের মীর প্যালেসে আছিয়া বছির মেডিকেল সেন্টার সংলগ্ন প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়। উদ্বোধন ঘোষণা করেন সলঙ্গা থানা বিএনপির সাবেক সদস্য ও রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আফছার উদ্দিন।এ সময় উপস্থিত ছিলেন সলঙ্গা ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নান বিএ, আলহাজ্ব সাইফুল ইসলাম ও আবু হানিফ মাস্টারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা বলেন, আধুনিক ও কম্পিউটারাইজড ব্যবস্থাপনায় পরিচালিত এ প্রতিষ্ঠানটি সেবার মানকে সর্বোচ্চ গুরুত্ব দেবে। বিশেষ করে দরিদ্র ও অসহায় মানুষ, কোরআনের হাফেজ ও ইমামদের জন্য বিশেষ সুবিধা দেওয়ার ব্যবস্থা রাখা হবে।উদ্বোধন উপলক্ষে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন ডা. আরিফুল ইসলাম নাইম, ডা. মাসুমা আক্তার ও ডেন্টিস্ট রাজিয়া সুলতানা।পরে প্রতিষ্ঠানের উত্তরোত্তর সফলতা ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সলঙ্গা বিজ্ঞান মাদ্রাসার মুহতামিম মাওলানা রফিকুল ইসলাম।
The post স্বাস্থ্যসেবায় অবদান রাখতে সলঙ্গা ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
জামালপুরে মাদক প্রতিরোধে আলোচনা সভা,ক্রীড়াসামগ্রী বিতরণ ও সম্মাননা স্মারক প্রদান
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৫৯ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে অভিযাত্রী সংসদের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:২০ PM · Alokito Bangladesh
সিরাজগঞ্জে বিদেশি পিস্তলসহ বাবা-ছেলে গ্রেফতার
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:২২ PM · sarabangla.net
রাজশাহী নগরীতে জুয়াড়ি, হেরোইন,ইয়াবা,গাঁজা ও নগদ অর্থ সহ গ্রেফতার ২৫
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৫৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে জমির টাকা ফেরত চাওয়ায় হামলার অভিযোগ,হাসপাতালে ৫ জন
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৪৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জের এনায়েতপুরে মাদক কারবারি গ্রেফতার
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:০১ PM · dailykaratoa.com
