স্থানীয় সরকার নির্বাচন: ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার স্থানান্তরের সুযোগ রেখেছে ইসি
২ সেপ্টেম্বর, ২০২৬ এ ৪:২৬ PM

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে ৭ সেপ্টেম্বর পর্যন্ত আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের সুযোগ রেখেছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ বুধবার ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে।
চিঠিতে বলা হয়েছে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন উপলক্ষে আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের আবেদন দাখিল, ইস্যুকরণ ও দাখিল করা আবেদন নিষ্পত্তি–সংক্রান্ত বিস্তারিত সময়সূচি ইসি নির্ধারণ করেছে।
চিঠিতে আরও বলা হয়, আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের জন্য আবেদন দাখিলের শেষ তারিখ ৭ সেপ্টেম্বর। দাখিল করা আবেদন ইস্যুকরণের শেষ তারিখ ৯ সেপ্টেম্বর। ভোটার স্থানান্তরের জন্য দাখিল করা আবেদন নিষ্পত্তির শেষ তারিখ ১০ সেপ্টেম্বর।
দেশের সব উপজেলা, থানা ও রেজিস্ট্রেশন কর্মকর্তাকে এ–সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে। সময়সূচি অনুযায়ী স্থানান্তরের আবেদন নিস্পত্তিকরণে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
মিসরে দুই ট্রেনের সংঘর্ষে সাতজন নিহতের ঘটনায় জামায়াতের শোক
৯ নভেম্বর, ২০২৬ এ ১২:৩৮ PM · বাংলা ট্রিবিউন
প্রথম ধাপে হাজারের বেশি ইউপিতে ভোটের প্রস্তুতি নিচ্ছে ইসি
৮ নভেম্বর, ২০২৬ এ ১০:০৫ PM · প্রথম আলো
কেউ যদি বলে, ‘ডিসেম্বর দরজায়’, তাহলে বুঝতে হবে, তাঁর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নেই: উপদেষ্টা তিতুমীর
৮ নভেম্বর, ২০২৬ এ ৮:৪৫ PM · প্রথম আলো
গঙ্গা চুক্তি থেকে মাতারবাড়ী—সংসদে যেসব বিষয়ে সরব হবে জামায়াত
৮ নভেম্বর, ২০২৬ এ ৮:৪১ PM · প্রথম আলো
ঢাকা মহানগর উত্তর যুবদলের আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন
৮ নভেম্বর, ২০২৬ এ ১:১৪ PM · বাংলা ট্রিবিউন
