মিসরে দুই ট্রেনের সংঘর্ষে সাতজন নিহতের ঘটনায় জামায়াতের শোক
৯ নভেম্বর, ২০২৬ এ ১২:৩৮ PM

গত ৮ নভেম্বর মিসরের রাজধানী কায়রোর দক্ষিণে গিজা প্রদেশের আল-আইয়াত এলাকায় দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে সাতজন নিহত এবং শতাধিক মানুষ আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার (৯ নভেম্বর) দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এই শোক প্রকাশ করেছেন।
শোক বিবৃতিতে জামায়াত সেক্রেটারি বলেন, ‘ট্রেন দুর্ঘটনায় এতগুলো মানুষের প্রাণহানি অত্যন্ত বেদনাদায়ক ও মর্মান্তিক। আমি নিহতদের রূহের মাগফিরাত কামনা করছি এবং তাদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।’
তিনি আরও বলেন, ‘নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই কঠিন শোক সহ্য করার তাওফিক কামনা করছি এবং আশা প্রকাশ করছি মিসর সরকার ও সে দেশের জনগণ এই শোক ও ক্ষতি দ্রুত কাটিয়ে উঠতে সক্ষম হবেন।’
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা সবার কর্তব্য: সংসদে স্পিকার
৯ নভেম্বর, ২০২৬ এ ৪:৫৮ PM · প্রথম আলো
শেখ হাসিনার দেশে ফেরার দিবাস্বপ্ন সফল হবে না: রিজভী
৯ নভেম্বর, ২০২৬ এ ৩:১২ PM · বাংলা ট্রিবিউন
প্রথম ধাপে হাজারের বেশি ইউপিতে ভোটের প্রস্তুতি নিচ্ছে ইসি
৮ নভেম্বর, ২০২৬ এ ১০:০৫ PM · প্রথম আলো
কেউ যদি বলে, ‘ডিসেম্বর দরজায়’, তাহলে বুঝতে হবে, তাঁর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নেই: উপদেষ্টা তিতুমীর
৮ নভেম্বর, ২০২৬ এ ৮:৪৫ PM · প্রথম আলো
