সৌরবিদ্যুতে এক মাসে সাশ্রয় আড়াই লাখ টাকা
১০ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:১৬ PM

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদে স্থাপন হয়েছে সোলার প্ল্যান্ট। এতে পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি কমেছে গ্রিডের বিদ্যুতের ওপর নির্ভরতা ও বিদ্যুৎ বিল। এই উদ্যোগের সফলতা আকৃষ্ট করছে জেলার মানুষকে।
গত জুলাইয়ে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদে স্থাপন হয় ১৫০ কিলোওয়াটের অন-গ্রিড সৌরবিদ্যুৎ।
ছাদের ওপর সারিবদ্ধভাবে বসানো হয়েছে ২১৪টি সোলার প্যানেল। সৌরশক্তি ব্যবহার করে প্রতিদিন উৎপাদন হচ্ছে ৪০০ কিলোওয়াট বিদ্যুৎ, যা সরবরাহ হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয়ে। কমেছে গ্রিডের বিদ্যুতের ওপর চাপ।
সোলার প্যানেলের বিদ্যুৎ ব্যবহার করায় এক মাসে জেলা প্রশাসক কার্যালয়ের বিদুৎ বিল কমেছে প্রায় আড়াই লক্ষ টাকা। আবার অনগ্রীড সিস্টেমে অব্যবহৃত বিদ্যুৎ সরবরাহ হচ্ছে জাতীয় গ্রিডে। সরকারি ভবনের ছাদে এমন উদ্যোগে সাধারণ মানুষও অনুপ্রাণিত হচ্ছে।
সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম বলেন, ‘সৌরবিদ্যুৎ উৎপাদনের এমন উদ্যোগ অন্যান্য সরকারি প্রতিষ্ঠানেও বাস্তবায়ন হলে বিদ্যুৎ সাশ্রয় ও পরিবেশ সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।’
সরকারি বরাদ্দের ৭১ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ হয়েছে এই রুফটপ সৌরবিদ্যুৎ প্লান্ট।
সূত্র: itvbd
সম্পর্কিত সংবাদ
কাশফুলের সাদা চাদরে গেছে গেছে সিরাজগঞ্জের চরাঞ্চল
১০ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:২৪ PM · bangladesherkhabor.net
সিরাজগঞ্জে প্রধান শিক্ষককে মারপিটের হুমকী,তদন্ত কমিটি গঠন
১০ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:০৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে শব্দদূষণ করায় ২০ হাজার টাকা জরিমানা
১০ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:১৪ PM · Daily Times Of Bangladesh
সিরাজগঞ্জে বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রী টুকুর বাসায় আগুন
১০ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:১০ PM · Daily Nabochatona
সিরাজগঞ্জে রেল বাঁচাও আন্দোলনের কমিটি, সভাপতি বাচ্চু সম্পাদক টুটুল
১০ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:৫১ PM · Alokito Bangladesh
সিরাজগঞ্জের তাড়াশে নেশাগ্রস্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা
১০ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:৫০ PM · dailykaratoa.com
