কাশফুলের সাদা চাদরে গেছে গেছে সিরাজগঞ্জের চরাঞ্চল
১০ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:২৪ PM

ষড়ঋতুর বাংলাদেশে শরৎ আসে প্রকৃতির রূপের পসরা সাজিয়ে। নীল আকাশে সাদা মেঘের ভেলা, কোমল বাতাস আর ঝলমলে রোদ—সব মিলিয়ে শরতের প্রকৃতি যেন অন্য এক আবেশে মোড়ানো। সেই আবেশ এবার আরও গভীর হয়ে ধরা দিয়েছে সিরাজগঞ্জের যমুনার বিস্তীর্ণ চরাঞ্চলে। নদীর বুক থেকে জেগে ওঠা বালুচরে ফুটে থাকা হাজারো কাশফুলে সৃষ্টি হয়েছে শুভ্রতার এক অপরূপ সাম্রাজ্য।
যমুনার ঢেউ, বালুচর আর কাশবনের দোল খাওয়া সাদা ফুল—এই তিনের মেলবন্ধনে সিরাজগঞ্জের চরাঞ্চল এখন পরিণত হয়েছে প্রকৃতিপ্রেমীদের আকর্ষণের কেন্দ্রে। নদীর তীর ঘেঁষে বিস্তৃত কাশবনের দিকে তাকালে মনে হয়, প্রকৃতি যেন নিজ হাতে সাদা রঙের বিশাল ক্যানভাস এঁকেছে।
সিরাজগঞ্জের কাজিপুর, চৌহালী, বেলকুচি, শাহজাদপুর ও সদর উপজেলার যমুনা-সংলগ্ন বিভিন্ন চরাঞ্চলে এখন কাশফুলের রাজত্ব। নাটুয়ারপাড়া, খাসরাজবাড়ী, তেকানী, চরগিরিশ, মনসুরনগর, মাইজবাড়ী, মেছড়া, কাওয়াকোলা ও কালিয়াহরিপুরসহ বিভিন্ন ইউনিয়নের চরজুড়ে চোখে পড়ছে কাশবনের বিস্তৃত শুভ্রতা।সরেজমিনে দেখা যায়, শরতের এই অপরূপ দৃশ্য দেখতে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে মানুষ ছুটে আসছেন যমুনার চরে। কেউ পরিবার নিয়ে, কেউ বন্ধুদের সঙ্গে, আবার কেউ দলবেঁধে নৌকায় চড়ে পৌঁছে যাচ্ছেন কাশবনের কাছে।কাশবনের ভেতরে ঢুকতেই বদলে যায় চারপাশের দৃশ্য। বাতাসে কাশফুলের দোল, পায়ের নিচে নরম বালু আর সামনে দিগন্তজোড়া সাদা ফুলের সমারোহ—সব মিলিয়ে তৈরি হয় এক মনোমুগ্ধকর পরিবেশ। অনেকেই মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করে স্মৃতিকে ধরে রাখছেন।
বিশেষ করে বিকেলের সময় যমুনার বুকে যখন সূর্যের আলো ক্রমেই ম্লান হয়ে আসে, তখন কাশবনের শুভ্রতার সঙ্গে নদীর জলে গোধূলির রঙ মিশে তৈরি করে এক অনন্য দৃশ্য। সূর্যাস্তের সেই মুহূর্তে নদীর পাড়ে দাঁড়িয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করেন দর্শনার্থীরা।কাশফুল দেখতে আসা মানুষের ভিড় শুধু প্রকৃতির সৌন্দর্য উপভোগের সুযোগই তৈরি করছে না, বরং স্থানীয় নৌকার মাঝিদের আয়-রোজগারেও ইতিবাচক প্রভাব ফেলছে।
নৌকার মাঝি শরিফুল জানান, শরৎ মৌসুমে দর্শনার্থীদের আনাগোনা বেড়ে যাওয়ায় তাঁদের নৌকা চলাচলও বাড়ে। ঘাটে আসা মানুষ নৌকায় চড়ে চরের কাশবন ঘুরে দেখতে আগ্রহী হন। ফলে এই সময়ে প্রতিদিন প্রায় দুই থেকে তিন হাজার টাকা পর্যন্ত আয় করার সুযোগ তৈরি হয়।
তাঁর ভাষায়, শুক্রবার ও শনিবারের মতো ছুটির দিনগুলোতে দর্শনার্থীর সংখ্যা আরও বেড়ে যায়। তখন ঘাট ও নদীপাড়ে বাড়তি ব্যস্ততা দেখা দেয়।সিরাজগঞ্জের পাশাপাশি আশপাশের বিভিন্ন জেলা থেকেও প্রকৃতিপ্রেমীরা আসছেন যমুনার চরে। বগুড়ার শেরপুর থেকে ঘুরতে আসা আকাশ ও রুপা জানান, শহরের ব্যস্ত জীবন থেকে কিছুটা সময় বের করে তাঁরা যমুনার কাশবন দেখতে এসেছেন। তাঁদের কাছে কাশবনের সাদা সৌন্দর্য ও নদীর পরিবেশ একসঙ্গে উপভোগ করার অভিজ্ঞতা বেশ প্রশান্তিদায়ক।
ঘুরতে আসা স্বপ্না, আঁখি, সাদিয়া, অনিক ও মারুফও জানান, যমুনার চরের কাশবন তাঁদের মুগ্ধ করেছে। তাঁদের মতে, দিগন্ত বিস্তৃত কাশফুলের সৌন্দর্য চোখের পাশাপাশি মনকেও প্রশান্ত করে।
সিরাজগঞ্জের যমুনা নদীর চরাঞ্চলে প্রতিবছর শরৎকালে কাশফুল ফুটলেও এই প্রাকৃতিক সৌন্দর্যকে কেন্দ্র করে পর্যটনের আরও বড় সম্ভাবনা রয়েছে বলে মনে করেন স্থানীয়রা।
কাজিপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মোজাম্মেল হক বকুল বলেন, কাজিপুরের মেঘাই যমুনা নদীর পাড় একটি সম্ভাবনাময় পর্যটন এলাকা। শরতের শুভ্রতায় যমুনার চরে যে প্রাকৃতিক সৌন্দর্যের সৃষ্টি হয়, তা দেশ-বিদেশের পর্যটকদের আকৃষ্ট করতে পারে। পরিকল্পিতভাবে এই এলাকার সৌন্দর্যকে কাজে লাগানো গেলে পর্যটকদের আগ্রহ আরও বাড়তে পারে।
যমুনার চরাঞ্চলের কাশবন শুধু সৌন্দর্যের প্রতীক নয়, এটি নদীকেন্দ্রিক গ্রামীণ জীবনেরও একটি স্বাভাবিক অংশ। তাই দর্শনার্থীদের আনাগোনা বাড়ার সঙ্গে সঙ্গে এই প্রাকৃতিক পরিবেশ রক্ষার বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
স্থানীয়দের প্রত্যাশা, দর্শনার্থীরা কাশফুল ও চরাঞ্চলের পরিবেশ নষ্ট না করে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করবেন। যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলে নদী ও চরাঞ্চল পরিচ্ছন্ন রাখবেন। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে নিরাপদ নৌযাত্রা, দর্শনার্থীদের বসার ব্যবস্থা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে এই প্রাকৃতিক সৌন্দর্যকে ঘিরে একটি সুন্দর পর্যটনকেন্দ্র গড়ে উঠতে পারে।
শরতের সাদা কাশফুলের সঙ্গে যমুনার নীল জল আর বিস্তীর্ণ বালুচরের যে মেলবন্ধন সৃষ্টি হয়েছে, তা এখন সিরাজগঞ্জের প্রকৃতির এক অনন্য পরিচয়। নগরজীবনের ব্যস্ততা থেকে একটু দূরে এসে প্রকৃতির নির্মল সৌন্দর্যে হারিয়ে যেতে চাইলে যমুনার তীরের এই কাশবন হয়ে উঠতে পারে এক প্রশান্তির ঠিকানা।
শরতের বাতাসে দুলতে থাকা কাশফুল যেন সেই আমন্ত্রণই জানাচ্ছে—এসো, কিছুটা সময় প্রকৃতির কাছে থাকো।

সূত্র: bangladesherkhabor.net
সম্পর্কিত সংবাদ
মহালয়া উপলক্ষে কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরে ‘মহিষাসুর বধদিনী’প্রস্তুতি মহড়া উদ্বোধন
২৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:০০ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জ থেকে আন্তর্জাতিক অঙ্গনে, ডব্লিউআইপিওর স্কলারশিপ পেলেন রাশেদ
২৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৫৪ AM · nagorik tv
আখতার হুসেনকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা সিরাজগঞ্জে সমাহিত
২৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:১৮ AM · দেশ রূপান্তর
সিরাজগঞ্জের শাহজাদপুরে পানিতে পড়ে শিশুর মৃত্যু
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:১২ PM · karatoa.com.bd
সিরাজগঞ্জে সবজি চাষে স্বচ্ছলতা ফিরছে ক্ষুদ্র কৃষকের
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:৪০ PM · alokitobangladesh.com
নৌকা বাইচের উদ্বোধন করলেন জামায়াতের এমপি, দর্শনার্থীদের ঢল
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:৩৬ PM · বাংলা ট্রিবিউন