সৌরজগতের বাইরে মানুষের বাসযোগ্য গ্রহের সন্ধান পাওয়ার সম্ভাবনা
১ অক্টোবর, ২০২৬ এ ১১:০০ AM

দীর্ঘদিন ধরেই সৌরজগতের বাইরে নতুন গ্রহের সন্ধান করছেন বিজ্ঞানীরা। সম্প্রতি বিজ্ঞানীরা এমন একটি নক্ষত্রের সন্ধান পেয়েছেন, যা এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে উষ্ণ নক্ষত্র। ‘এইচডি ১৫৬২৯৫’ নামের এই নক্ষত্রের চারপাশে মানুষের বাসযোগ্য গ্রহ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নালে প্রকাশিত নতুন এক গবেষণা ফলাফলে এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী লোগান জি উইলসনসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা।
বিজ্ঞানীদের তথ্যমতে, এইচডি ১৫৬২৯৫ নামের নক্ষত্রটি মূলত বিশাল এ–টাইপ নক্ষত্র। এ ধরনের নক্ষত্রের আলো নীলচে–সাদা রঙের হয়ে থাকে। শুধু তা–ই নয়, এগুলোর আকার ও ভর সূর্যের প্রায় দ্বিগুণ। নতুন সন্ধান পাওয়া নক্ষত্রটি সূর্য থেকে প্রায় ৯ গুণ বেশি উজ্জ্বল এবং এর তাপমাত্রা প্রায় ৭ হাজার ৫০০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। পৃথিবী থেকে ১৪০ আলোকবর্ষ দূরে অবস্থিত নক্ষত্রটি একই সঙ্গে একটি ডেলটা স্কুটি ভেরিয়েবলে নিয়মিত বিরতিতে আলো ছড়াচ্ছে।
নতুন নক্ষত্র আবিষ্কারের জন্য নাসার ট্রানজিটিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইটের ধারণ করা প্রায় ১৬ হাজার ৫০০টি ডেলটা স্কুটি নক্ষত্রের তথ্য বিশ্লেষণ করেছেন বিজ্ঞানীরা। দীর্ঘ পরীক্ষা–নিরীক্ষার পর মাত্র ৯টি নক্ষত্র নির্বাচন করেন তাঁরা। নতুন সন্ধান পাওয়া নক্ষত্রকে প্রদক্ষিণ করা সম্ভাব্য গ্রহটির নাম দেওয়া হয়েছে ‘এইচডি ১৫৬২৯৫ বি’, যা বৃহস্পতি গ্রহের চেয়ে প্রায় ৬ গুণ বেশি ভারী। গ্রহটি তার মাতৃনক্ষত্র থেকে প্রায় ৪ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দূরে অবস্থান করছে এবং একবার প্রদক্ষিণ করতে এর প্রায় ২ হাজার ২০০ দিন সময় লাগে।
বিজ্ঞানীদের ধারণা, এইচডি ১৫৬২৯৫ বি নামের গ্রহটিতে প্রাণের অস্তিত্ব থাকার সম্ভাবনা প্রায় ৫০ শতাংশ। এ–টাইপ নক্ষত্রের চারপাশে এ ধরনের গ্রহ খুঁজে পাওয়া বেশ কঠিন হওয়ায় এই আবিষ্কার ভবিষ্যৎ গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সূত্র: সায়েন্স অ্যালার্ট
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
১৯ সেকেন্ডেই সুপারকম্পিউটারের শতবছরের কাজ সম্পন্ন করেছে কোয়ান্টাম কম্পিউটার
১ অক্টোবর, ২০২৬ এ ৪:৩৭ PM · প্রথম আলো
স্মার্টফোন ও সোশ্যাল মিডিয়ায় শিশু-কিশোরদের মস্তিষ্ক কতটা ঝুঁকিতে
১ অক্টোবর, ২০২৬ এ ১১:০০ AM · প্রথম আলো
চাবি-পাসপোর্ট কোথায় রেখেছেন মনে থাকে না? গুগলের এই সুবিধা জানলে ভুলে যাওয়ার দিন শেষ
১ অক্টোবর, ২০২৬ এ ৯:১৮ AM · বাংলা ট্রিবিউন
স্মার্টফোন হারিয়ে যাওয়ার আগেই তথ্যের নিরাপত্তায় যে ৯টি কাজ করতে হবে
৩০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:০০ AM · প্রথম আলো
‘এআইয়ের গডমাদার’ ফেই-ফেই লির ওয়ার্ল্ড ল্যাবস কেন কিনছে এএমডি?
৩০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:১৫ AM · বাংলা ট্রিবিউন
