শাহজাদপুর সংবাদ

সৌন্দর্য ছড়ায়, আছে ঔষধি গুণও

৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:০০ AM

সৌন্দর্য ছড়ায়, আছে ঔষধি গুণও

সিলেটের পথের ধারে, ঝোপঝাড়ে, টিলার ঢালে অযত্নে বেড়ে ওঠে ‘দাদমর্দন’। বৈজ্ঞানিক নাম ‘Senna alata’। ইংরেজি নাম ‘Candle Bush’। এটি মূলত গুল্মজাতীয় উদ্ভিদ। দ্রুত বর্ধনশীল। সাধারণত এক থেকে দুই মিটার পর্যন্ত উঁচু হয়। ফুল ফোটার মৌসুম সেপ্টেম্বর থেকে জানুয়ারি। গাছটির উজ্জ্বল হলুদ ফুল সৌন্দর্য ছড়ায়। তবে ঔষধি গাছ হিসেবেই ‘দাদমর্দন’ সুপরিচিত। চর্মরোগে এই গাছের পাতার রস বেশ কার্যকর। ছবিগুলো সিলেটে শহরতলির কাকুয়ারপাড় ও কেওয়াছড়া এলাকা থেকে তোলা।

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ