শাহজাদপুর সংবাদ

সীমান্তে অপরাধ খুঁজতে গিয়েই নিশানা হন আলিফ

২৬ অক্টোবর, ২০২৬ এ ১১:৩৩ AM

সীমান্তে অপরাধ খুঁজতে গিয়েই নিশানা হন আলিফ

নেত্রকোনার সাংবাদিক আলিফকে ১৫ অক্টোবর রাতে গুলি করে হত্যা করা হয়। আলিফ সীমান্তের চোরাচালান, মাদক, অস্ত্র, স্থানীয় অন্যায়-অনিয়ম নিয়ে লিখতেন। ছবি ও ভিডিও প্রকাশ করতেন। পুলিশ ও পরিবার বলছে, তাঁকে আগেও দুই দফা হত্যার চেষ্টা করা হয়েছে। প্রাণভয়ে তিনি থাকতেন শ্বশুরবাড়িতে। সেখানে গিয়ে তাঁকে খুন করে সন্ত্রাসীরা। তাঁর মাথা, গলা ও বুকে ছয়টি গুলির আঘাত পাওয়া যায়।

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ

সীমান্তে অপরাধ খুঁজতে গিয়েই নিশানা হন আলিফ | শাহজাদপুর সংবাদ