সৌদি আরবের বন্দর রক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স: মাখোঁ
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:১৫ AM

লোহিত সাগর উপকূলবর্তী সৌদি আরবের গুরুত্বপূর্ণ বন্দরনগরী ইয়ানবু রক্ষায় সেনা ও প্রতিরক্ষাব্যবস্থা পাঠাবে ফ্রান্স। দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ গতকাল বৃহস্পতিবার এ কথা জানান।
মাখোঁ বলেন, যুক্তরাষ্ট্র ডিজেল রপ্তানি নিষিদ্ধ করার কথা বিবেচনা করছে বলে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা সত্য হলে বিশ্ব ও মার্কিন অর্থনীতি বিপর্যয়ের মুখে পড়বে। তবে হোয়াইট হাউস এ ধরনের নিষেধাজ্ঞার কথা অস্বীকার করেছে।
আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে গতকাল রাতে টেলিভিশনে দেওয়া একটি দীর্ঘ সাক্ষাৎকারে মাখোঁ এ কথা বলেন।
ফ্রান্সে জ্বালানি পণ্যের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির চাপের মধ্যে মাখোঁ ফরাসি নাগরিকদের আশ্বস্ত করে বলেন, আগামী শীতের জন্য তাঁর দেশে পর্যাপ্ত গ্যাস ও তেলের মজুত আছে। নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে তাঁর সরকার কাজ করছে বলেও জানান তিনি।
চলমান বৈশ্বিক জ্বালানি পরিবহন সংকটে সৌদি আরবের জ্বালানি তেল রপ্তানি লোহিত সাগরের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। হরমুজ প্রণালি বন্ধ থাকায় প্রধান বিকল্প পথ হিসেবে দেশটি ইয়ানবু বন্দর ব্যবহার করে তেল রপ্তানি করছিল। কিন্তু সম্প্রতি বন্দরটি ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার মুখে পড়েছে। ফলে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আরও এক দফা বেড়েছে।
মাখোঁ বলেন, ফ্রান্স সৌদি আরবের ইয়ানবু বন্দরটি রক্ষায় সামরিক সহায়তা পাঠাতে যাচ্ছে। এর মধ্যে রয়েছে সেনাসদস্য, রাডার–ব্যবস্থা ও প্রতিরক্ষাব্যবস্থা। তবে তিনি নিশ্চিত করেছেন, এই সামরিক সহায়তার উদ্দেশ্য সংঘাতে জড়ানো নয়।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
মণিপুরে নতুন করে জাতিগত সহিংসতা, ঘরবাড়িতে আগুন, গুলিতে বিদ্যুৎকর্মী নিহত
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৪৪ AM · প্রথম আলো
ইরান যুদ্ধ কখন শেষ হবে, সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের: পেজেশকিয়ান
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:২৪ AM · প্রথম আলো
নেতানিয়াহু মঞ্চে উঠতেই বেরিয়ে গেলেন তাঁরা, বাইরে বিক্ষোভ
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:৫৬ AM · প্রথম আলো
গাজার পুনর্গঠনে ২৪০ কোটি ডলার ব্যয়ের পরিকল্পনা ট্রাম্পের শান্তি পর্ষদের
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:১৫ PM · প্রথম আলো
