শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জের শাহজাদপুরে সাবেক মেয়র মিরুকে গ্রেপ্তারে পুলিশের অভিযান, এলাকাবাসীর বাধা

২৭ নভেম্বর, ২০২৬ এ ৯:১০ PM

সিরাজগঞ্জের শাহজাদপুরে সাবেক মেয়র মিরুকে গ্রেপ্তারে পুলিশের অভিযান, এলাকাবাসীর বাধা

সিরাজগঞ্জের শাহজাদপুরে বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপজেলা চেয়ারম্যান ও দুইবারের সাবেক পৌর মেয়র হালিমুল হক মিরুকে গ্রেপ্তার করতে গিয়ে বাধার মুখে পড়েছে পুলিশ।শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরের পর প্রায় ৩০ জনের একটি প্রশাসনিক দল তাঁর নিজ বাসভবনে অভিযান চালায়। তবে তাঁকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।স্থানীয়দের দাবি, প্রশাসনের লোকজন তাঁকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার চেষ্টা করলে নারী-পুরুষসহ এলাকাবাসী এবং শিশুরাও একত্রিত হয়ে বাধা দেন। একপর্যায়ে তাঁরা হালিমুল হক মিরুকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নেন বলে জানা গেছে।এ বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, আমরা তাঁকে গ্রেপ্তার করার জন্য গিয়েছিলাম, কিন্তু তাঁকে পাইনি। তবে এলাকাবাসী লাঠি নিয়ে আমাদের অবরুদ্ধ করে রাখে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।তবে হালিমুল হক মিরুকে কোন মামলায় বা কী অভিযোগে গ্রেপ্তারের চেষ্টা করা হয়েছিল, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

পড়ুন : লাভজনক হওয়ার প্রত্যাশায় জিল বাংলা সুগার মিল: শুরু হলো আখ মাড়াই মৌসুম

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সূত্র: nagorik tv

সম্পর্কিত সংবাদ