মহিষামুড়া অক্সফোর্ড কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট একাডেমিতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
২৮ নভেম্বর, ২০২৬ এ ২:৫৬ AM

মো: আখতার হোসেন হিরন :
সিরাজগঞ্জ সদর উপজেলার মহিষামুড়া অক্সফোর্ড কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট একাডেমি প্রাঙ্গণে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার অসহায়-দরিদ্র মানুষের বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২৭ নভেম্বর) আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে আশপাশের কয়েকটি গ্রামের প্রায় দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও স্বাস্থ্যবিষয়ক পরামর্শ প্রদান করা হয়। এ সময় চর্ম, যৌন, অ্যালার্জি, বাতব্যথা, চক্ষু ও গাইনি রোগের চিকিৎসাসেবা দেওয়া হয়। পাশাপাশি শতাধিক মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন ডা. মো. মাহমুদুল ইসলাম (এমবিবিএস, এফসিপিএস, বিসিএস মেডিসিন), মেডিকেল অফিসার, বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং লেকচারার, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতাল, সিরাজগঞ্জ। আরও চিকিৎসাসেবা দেন ডা. মোহাম্মদ জুবায়ের রহমান পার্থ (এমবিবিএস, এফসিপিএস শেষ পর্ব), নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, সিরাজগঞ্জ। এ ছাড়া গাইনি বিশেষজ্ঞ চিকিৎসক ডা. ইসরাত জাহান আভা এমবিবিএস (রাজ) ও ডা. এলিনা হক মিম এমবিবিএস (রাজ) রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন।
মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা নিতে আসা মহিষামুড়া গ্রামের ষাটোর্ধ্ব কৃষক আবুল হোসেন বলেন, “আমি একজন গরিব মানুষ। দীর্ঘদিন ধরে অ্যালার্জি ও চুলকানির সমস্যায় ভুগছি। আর্থিক সংকটের কারণে শহরে গিয়ে বড় চিকিৎসক দেখানো সম্ভব হয়নি। আজ বাড়ির কাছে বিনামূল্যে চিকিৎসক দেখাতে পেরে খুবই উপকৃত হয়েছি।”
আয়োজকদের সঙ্গে কথা বলে জানা যায়, স্কুলের শিক্ষার্থী, অভিভাবক ও আশপাশের গ্রামের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যেই তাঁদের এ উদ্যোগ। ভবিষ্যতেও মানুষের কল্যাণে এ ধরনের ব্যতিক্রমী ও জনকল্যাণমূলক আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।
এ ধরনের উদ্যোগ স্থানীয় পর্যায়ে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসাসেবা প্রাপ্তির সুযোগ সৃষ্টি করবে বলে মনে করছেন সচেতন মহল।
The post মহিষামুড়া অক্সফোর্ড কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট একাডেমিতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
লাঠিসোঁটা নিয়ে গ্রামবাসীর বাধা, আওয়ামী লীগ নেতাকে আটক না করেই ফিরে গেলো পুলিশ
২৮ নভেম্বর, ২০২৬ এ ১০:২৫ AM · বাংলা ট্রিবিউন
ময়মনসিংহে ছয় গ্রামে মাঠের পর মাঠ লেবুর বাগান, প্রতিদিন বিক্রি অন্তত ২৫ লাখ টাকা
২৮ নভেম্বর, ২০২৬ এ ৯:১৩ AM · প্রথম আলো
সিরাজগঞ্জে শিশুদের ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
২৮ নভেম্বর, ২০২৬ এ ২:৪৭ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী
২৮ নভেম্বর, ২০২৬ এ ২:৪৩ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
শাহজাদপুরে পুলিশের কাছ থেকে আ.লীগ নেতা মিরুকে ছিনিয়ে নিল গ্রামবাসী
২৮ নভেম্বর, ২০২৬ এ ১২:৫৯ AM · এইমাত্র
